চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া’ ক্লিনিক নিয়ে প্রতিবেদনের পরে মিললো সাংবাদিকের পোড়া লাশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
অভিযানে নিহত ব্যক্তির মৃতদেহ, পা বাঁধা ও হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিহারের মধুবনী জেলায় মেডিকেল ক্লিনিকের সাথে জড়িত একটি কেলেঙ্কারির পর্দা ফাঁস করা ২৩ বছর বয়সী এক সাংবাদিক নিখোঁজ হওয়ার কয়েক দিন পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সেই জেলারই একটি গ্রামের কাছে রাস্তার পাশে তাঁর পোড়া লাশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বুদ্ধিনাথ ঝা ওরফে অবিনাশ ঝা নামক সেই সাংবাদিক একটি স্থানীয় নিউজ পোর্টালের জন্য কাজ করছিলেন এবং ‘ভুয়া’ ক্লিনিকগুলির পর্দা ফাঁস করার জেরে সম্প্রতি এলাকার বেশ কয়েকটি ক্লিনিক বন্ধ হয়। এরপরই সেই সাংবাদিক নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই দিন আগে তিনি ফেসবুকে একটি পোস্ট লিখেছিলেন যাতে তিনি এই ধরনের ক্লিনিকের কথা উল্লেখ করেছিলেন।

অভিযোগ রয়েছে, বিষয়টির গভীরে যাওয়ায় অবিনাশ ঝা লক্ষাধিক লাখ টাকার ঘুষের প্রস্তাব এবং হুমকি উভয়ই দেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবিনাশ ঝাকে মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় থানা থেকে প্রায় ৪০০ মিটার দূরে বেনিপট্টির লোহিয়া চকের কাছে তাঁর বাড়ির কাছে শেষ দেখা গিয়েছিল।

সাংবাদিকের বাড়ির কাছের একটি সিসিটিভি থেকে পাওয়া ফুটেজ অনুসারে, অবিনাশ ঝা মোবাইল ফোনে কথা বলার জন্য তার বাড়ি থেকে বেশ কয়েকবার কাছাকাছি লেনের দিকে হেঁটে গিয়েছিলেন। গলায় হলুদ স্কার্ফ পরে রাত ৯টা ৫৮ মিনিটে শেষবারের মতো বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি স্থানীয় চক, অন্য একটি বাড়ি এবং বেনিপট্টি থানার পাশ দিয়ে হেঁটে যান।

স্থানীয় একজন বলেন, তিনি অবিনাশ ঝাকে ১০টা ৫ মিনিট থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে বাজারে দেখেছেন।

ট্যাগ: বিহারলাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষ হওয়ার শিক্ষা চাই

পরবর্তী

উইলিয়ামসন তাণ্ডবে নিউজিল্যান্ডের ১৭২

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসন তাণ্ডবে নিউজিল্যান্ডের ১৭২

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিজয়ী হয়ে ট্রফি হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টির নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT