চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তপু বর্মন, মাহবুবুর রহমান সুফিল লাল-সবুজদের উল্লাসে মাতার গোল দুটি এনে দেন।

এই জয়ে ভুটানের বিপক্ষে সাফ আধিপত্যও ধরে রাখল বাংলাদেশ। টুর্নামেন্টে দুদলের ছয় দেখায় বাংলাদেশের জয় ৫টি, অন্যটি ড্র।

অন্যদিকে, দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে নেপাল।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নার নেয়ার সময় ভুটানের বক্সে ফাউলের শিকার হন বাংলাদেশের সাদ উদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ডিফেন্ডার তপু বর্মন।

শুরুতেই গোল পেয়ে উজ্জীবিত বাংলাদেশ আক্রমণের ধারা ধরে রাখে। সপ্তম মিনিটে মাশুক মিয়া জনির বাড়িয়ে দেয়া বল সুফিল চিপ করতে ব্যর্থ হলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

বিরতি পর্যন্ত বেশকিছু আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের গোলমুখে ৫টি শট নিতে পেরেছেন সুফিল-তপুরা। তবে সাফল্য ওই একটিই। এসময়ে স্বাগতিকদের গোলমুখে ভুটান নিতে পেরেছে তিনটি শট।

মধ্যবিরতির পর নেমেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। দর্শকরা নড়েচড়ে বসার আগেই ম্যাচের ৪৭ মিনিটে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের দর্শনীয় এক সাইড ভলিতে আবারও উল্লাসে মাতে লাল-সবুজরা।

ম্যাচের বাকি অংশেও গতিময় ফুটবলই খেলেছে বাংলাদেশ। গড়েছে দারুণ কিছু আক্রমণও। তবে সেসবের ফসল তুলতে পারেনি ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নরা।

প্রায় আড়াই বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ দল। সেই ২০১৬ সালের জানুয়ারির কথা, বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। তারপর এটিই প্রথম!

ট্যাগ: বাংলাদেশ ফুটবললিড নিউজসাফ চ্যাম্পিয়নশিপ-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলন করা শিক্ষার্থীদের স্যালুট জানালেন ওবায়দুল কাদের

পরবর্তী

কারাগারের ভেতরে খালেদা জিয়ার বিচার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: বিএনপি

পরবর্তী

কারাগারের ভেতরে খালেদা জিয়ার বিচার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: বিএনপি

কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্ত্বভোগী কমাতে 'ভিলেজ সুপার মার্কেট'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT