চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন করা শিক্ষার্থীদের স্যালুট জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের কারণেই সড়ক পরিবহন আইন-২০১৮ আলোর মুখ দেখছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন: চলতি দশম সংসদের ২২তম অধিবেশনেই এই আইন পাস হবে। তাদের (শিক্ষার্থী) স্যালুট, তারা আন্দোলনটা করেছিল বলেই এ আইনটা যেভাবেই হোক আলোর মুখ দেখেছে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক দুর্ঘটনা বিষয়ে বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ ও পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে গত ৬ আগস্ট মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আমরা এই অধিবেশনেই আইনটি পাস হবে বলে আশা করছি। এই অধিবেশনই এ সরকারের শেষ অধিবেশন। সংসদ অনেক দিন হয়তো গ্যাপ দিয়ে চলবে। এটাই শেষ অধিবেশন। এর পরে আর অধিবেশন হবে না। পার্লামেন্ট ভাঙবে না, কিন্তু কোনো অধিবেশনও হবে না। এমপিদের পাওয়ারও থাকবে না। কোমলমতিরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আইনটি হচ্ছে।

সভায় উপস্থিত বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ ও পরিবহন নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন: স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আপনাদের কয়েকজনকে ডাকতে পারেন, পরামর্শ শুনতে পারেন।  আইনটি পাস হওয়ার আগে এটা ফাইনাল- এটা মনে করার কারণ নেই। কিছু কিছু জায়গায় সংযোজন ও সংশোধনের সুযোগ এখনও রয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর ঝুঁকি

পরবর্তী

ভুটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

পরবর্তী

ভুটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

কারাগারের ভেতরে খালেদা জিয়ার বিচার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: বিএনপি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT