চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরের একটি মন্দিরে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে ভিড়ের মধ্যে মানুষজন অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরকে বরণ করতে গিয়ে জম্মু-কাশ্মিরের বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

ঘটনাটি ভোর ২টা ৪৫ মিনিটে ঘটে। আহতদের অনেকেরই শারীরিক অবস্থা ‘গুরুতর’ বলে জানানো হয়েছে প্রশাসন ও হাসপাতাল থেকে।
জম্মু কাশ্মিরের জন্য মর্মান্তিক ভাবে শুরু হল নতুন বছর। নতুন বছরকে বরণ করতে ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড়ে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে মন্দিরের বাইরে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। নতুন বছরে অতিরিক্ত ভক্তের আগমনের ফলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে ।

আহতদের মাতা বৈষ্ণ দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের ভেতরে বৈষ্ণদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেখানে পথ সঙ্কীর্ণ হওয়ার কারণে ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানেই পদদলিত হওয়ার ওই ঘটনাটি ঘটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

পাশাপাশি, নিহতদের প্রতি পরিবার ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

ট্যাগ: জম্মু-কাশ্মিরনতুন বছর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কমেছে করোনায় মৃত্যু

পরবর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পাকিস্তানি সেনাদের গণহত্যা স্মৃতি চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানিদের নৃশংস ‘গণহত্যার’ স্বীকৃতি এলো যুক্তরাষ্ট্র থেকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT