চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কনটেন্ট ও গণমাধ্যম নিয়ে ফেসবুকের শতকোটি ডলারের পরিকল্পনা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১২:০৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের ভিডিও ও গণমাধ্যম পরিকল্পনা নিয়ে বিশদ বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রমবর্ধমান ভিডিও কনটেন্ট দর্শকদের কথা মাথায় রেখে শতকোটি ডলার ব্যয়ে অরিজিনাল ভিডিও কনটেন্ট তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। তারা সম্প্রতি ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জোরদারে ‘ওয়াচ’ ভিডিও প্লাটফর্ম চালু করেছে।

প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম টেকক্রাঞ্চের সূত্রমতে, ফেসবুক নিজেদের প্লাটফর্মের জন্য ২০১৮ সালের মধ্যে মৌলিক ভিডিও ও টেলিভিশন কনটেন্ট আনতে এ অর্থ ব্যয় করবে। ভিডিও প্লাটফর্মের সাফল্যের ওপর ভিত্তি করে বিনিয়োগের পরিমাণ আরো বাড়তে পারে। এছাড়া ভিডিও স্ট্রিমিং খাতে নিজেদের অবস্থান শক্ত করতে তাদের প্রযুক্তিগত কৌশল উন্নত করেছে ফেসবুক।

ভিডিও স্ট্রিমিং খাতে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইউটিউব, অ্যামাজন ও নেটফ্লিক্স। আগামী বছরের জন্য নেটফ্লিক্স যে পরিমাণ বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে, সে তুলনায় ফেসবুকের অংকটা বেশ কম। চলতি বছর ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স ৬০০ কোটি ডলার ও অ্যামাজন ৪৫০ কোটি ডলার ব্যয় করেছে।

Banglabid

ইতিমধ্যে ফেসবুক বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সঙ্গেও চুক্তিবদ্ধ হচ্ছে। শিগগিরই ‘ওয়াচ’ ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে বিজনেস ইনসাইডারের দুটি নতুন অনুষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠান দুটি হচ্ছে— ‘দ্য গ্রেট চিজ হান্ট’ ও ‘ইটস কুল, বাট ডাজ ইট রিয়েলি ওয়ার্ক?’ এছাড়া এর মাধ্যমে ডিসকভারি ও এইচবিওর অনুষ্ঠান স্ট্রিমিংয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খাবারের ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টেস্টমেড আগামী সপ্তাহের মধ্যে নতুন চারটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে।

ভবিষ্যতে ভিডিও প্লাটফর্মে বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা রয়েছে ফেসবুকের। ডিজিটাল বিজ্ঞাপন এরই মধ্যে ফেসবুকের আয়ের অন্যতম খাতে পরিণত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT