চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্য সরানো নিয়ে কথা হলেও পুনঃস্থাপন প্রসঙ্গে না

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৪১ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
আদালত
A A

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্য সরানোর আগে সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির কথা হলেও ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে আবারও বসানোর বিষয়ে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি শনিবার রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন রোববার সাংবাদিকদের বলেন: ‘এই ভাস্কর্যটা প্রধান বিচারপতি তার নিজস্ব এখতিয়ারে বসিয়েছিলেন। কিছুদিন আগে (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ কিছু সিনিয়র আইনজীবীকে ডেকেছিলেন। সেখানে আমি, ড. কামাল হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক এম আমিন উদ্দিন, মাহবুব আলী ও স ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন
Banglabid

ওই আলোচনা প্রসঙ্গে বিএনপিপন্থী এ আইনজীবী নেতা বলেন: ‘এক পর্যায়ে তিনি (প্রধান বিচারপতি) বললেন যে, এই ভাস্কর্যটি নিয়ে বাইরে-ভেতরে, পক্ষে-বিপক্ষে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আপনাদের বক্তব্য কী? আমারা বলেছি, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতি। আপনি সব বিতর্কের উর্ধে থাকবেন এটাই আমরা চাই। এরপর উনি বললেন যে, আমি চাই এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে। এরপর দেখলাম ওইদিন রাতের বেলাই ভাস্কর্যটা সরিয়ে ফেলা হলো। তবে আবার ভাস্কর্যটি যে অ্যানেক্স ভবনে বসলো এটা নিয়ে আমাদের সাথে ওইদিন কোন আলাপ আলোচনা হয়নি।’

সুপ্রিম কোর্টের লিলি ফোয়ারার সামনে গত বছরের ডিসেম্বর মাসে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। এরপর থেকেই হেফাজতসহ কয়েকটি সংগঠন ভাস্কর্য অপসারণের দাবি জানায়।

নতুন করে অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি বসানোর পর রোববার আইনজীবীদের এ নিয়ে আগ্রহ ছিল। অনেকে সেটি দেখতেও যান। তবে, আনুষ্ঠানিকভাবে কেউ কোন কথা বলেননি।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাস্কর্যসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাইয়ে ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর

পরবর্তী

বরিশালে স্বামীকে হত্যায় স্ত্রীসহ দুইজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

পরবর্তী

বরিশালে স্বামীকে হত্যায় স্ত্রীসহ দুইজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন

ভাস্কর্যটি পুনঃস্থাপন এবং মন্দিরে হামলা হতাশাজনক: হেফাজত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT