চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো থাকার মন্ত্র নিয়ে তৌসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

অর্থ-বিত্ত, প্রতিপত্তি-সম্মান অথবা মনের মানুষটির সঙ্গে এক টুকরো ছিমছাম গোছালো সংসার, নাকি এর চেয়েও বেশি কিছু? ভাল থাকার জন্য একজন মানুষের জীবনে সত্যিকার অর্থে কী কী প্রয়োজন? মাঝে মাঝে ভালো থাকার লোভ মানুষের চরিত্রকে উত্থান-পতনের মধ্য দিয়ে এমন এক পথে পরিচালিত করে যেখানে ‘সুখ’-এর উপস্থিতিই অদৃশ্য হয়ে যায়।

এমন ভিন্নধর্মী গল্প আর চমৎকার ভাবনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’। ৩১ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন ইসতিয়াক অয়ন। শিহাব উদ্দিন চৌধুরীর প্রযোজনায় সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার।

১০ আগস্ট চলচ্চিত্রটি অবমুক্ত হয় সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এতে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মুখ নাঈমা আলম মাহা।

Banglabid

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প সম্পর্কে নির্মাতা বলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটগল্প আমাকে বরাবরই টানে। তারই একটি গল্পের ছায়ায় ঢাকাকেন্দ্রিক বর্তমান সমাজব্যবস্থায় নিখাদ প্রেমের রূপায়ন করতে চেয়েছি। আশাকরি দর্শকরা একেবারেই অনন্য একটি প্রেমের গল্পের স্বাদ পাবেন।’

চলচ্চিত্রটিতে চাকরিচ্যুত একজন বেকার যুবকের চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। যে কিনা অর্থনৈতিক সমস্যা ও তিক্ততার সঙ্গে তাল মেলাতে না পেরে ভালোবাসা ও সম্পর্কের এক জটিল ধাঁধায় জড়িয়ে পড়তে শুরু করে।

এমন জটিল গল্প সম্পর্কে তৌসিফ বলেন, এখানে আমার চরিত্রের নাম সৌরভ। সৌরভ এবং তার স্ত্রী মীরার সংসারজীবনের গভীর এক উপলব্ধিবোধ মূল উপজীব্য। গল্পটি আমাকে টেনেছে, তাই কাজ করা হয়েছে। দাম্পত্যজীবনের এমন দিক নিয়ে খুব বেশি কাজ আমি দেখিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফমাহালিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদেরের প্রশ্ন: বিএনপি কি পাগলা কুকুর?

পরবর্তী

রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন সড়কে আন্ডারপাস হচ্ছে

পরবর্তী
রমিজ উদ্দিন

রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন সড়কে আন্ডারপাস হচ্ছে

ট্রেন-বাড়ি ফেরা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সার্ভার বন্ধ থাকায় বিড়ম্বনা বাড়ছে

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT