চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদেরের প্রশ্ন: বিএনপি কি পাগলা কুকুর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বিএনপি কি পাগলা কুকুর, যে তাদের আতঙ্কে ভুগতে হবে? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি জানতে চাই বিএনপি কি পাগলা কুকুর। যে কুকুর কামড়ালে আমাদের আতঙ্কিত হতে হবে?

শনিবার সকালে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ‘দেখুন বিএনপি নেতারা মাঝে মাঝে এমন কিছু উদ্ধৃতি দেন, কিছু কিছু প্রবাদ নিয়ে আসেন উদ্ধৃতি হিসেবে আবার সেই কথার ফাঁদে নিজেরাই পড়ে যান। যে প্রশ্নটা আপনারা করেছেন সবাই জানে পাগলা কুকুর যখন কামড়ায় জলাতঙ্ক রোগের সৃষ্টি হয়।’

বিএনপি কে কেন পাগলা কুকুর মনে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। সে প্রশ্নটাই আমি করেছি।’

এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: ‘জলাতঙ্ক রোগটাতো পাগলা কুকুর কামড়ালে হয়। বিএনপি কি পাগলা কুকুরে কামড়ালে বা আক্রমণ করলে আমরা আতঙ্কগ্রস্ত হব।’

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা প্রসঙ্গে কাদের বলেন আস্তে আস্তে এটার পরিবর্তন হবে, পরিবর্তন এখন হতেই হবে। গতকাল আমি গাজীপুর সাভারে গিয়েছিলাম দেখলাম বাস পরিবহন গুলোতে মামলা হচ্ছে তার মানে পুলিশ এগুলো এখন ভালোভাবে দেখছে। বাসগুলো আগে ফ্রি স্ইোলে চলতো এখন ফ্রি স্টাইলে চলার কোনো সুযোগ নেই। যেগুলোর ফিটনেস নেই সেগুলো এখন কড়া মনিটরিং এর মধ্য দিয়ে আছে। যে কারণে সমাধানের সম্ভাবনাও এগিয়ে আসছে।

Reneta

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন: ‘উনি তো কোনো ফোন করেননি। আমি অনেকবার ফোন করেছি উনি অসুস্থ ছিলেন হাসপাতালে গিয়েছিলেন, আমি ফোন করেছি। তিনি বললেন যে কথা বলতে পারবেন না এজন্য তার সঙ্গে কথা হয়নি। আমাকে কল দিতে হবে এমন কোনো পূর্ব শর্ত থাকতে পারে না।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেট থেকে দ্বিতীয়বারের মতো সরাসরি হজ ফ্লাইট শুরু

পরবর্তী

ভালো থাকার মন্ত্র নিয়ে তৌসিফ

পরবর্তী

ভালো থাকার মন্ত্র নিয়ে তৌসিফ

রমিজ উদ্দিন

রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন সড়কে আন্ডারপাস হচ্ছে

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT