চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালভার্দেকে কোচ করল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৭
স্পোর্টস
A A
আর্নেস্টো ভালভার্দে

আর্নেস্টো ভালভার্দে

লুইস এনরিকের রেখে যাওয়া চেয়ারে নতুন কোচ হিসেবে আর্নেস্টো ভালভার্দেকে বসাল বার্সেলোনা। তাকে ঘিরেই আলোচনার জোড় হাওয়া বয়েছে গত কয়েকদিন। কেবল আনুষ্ঠানিক ঘোষণাই ছিল বাকি। সোমবার রাতে এল সেটিও। ন্যু ক্যাম্পে দুই বছরের জন্য মেসি-নেইমারদের সামলানোর দায়িত্ব এখন কদিন আগেই অ্যাথলেটিক বিলবাওয়ের দায়িত্ব ছাড়া ভালভার্দের।

৫৩ বছর বয়সী স্প্যানিশ কোচকে এনরিকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণাটি বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়। ভালভার্দের অধীনে বিলবাও এবার পয়েন্ট টেবিলের আটে থেকে লা লিগা শেষ করেছে। তার অধীনেই বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বিলবাও। এছাড়া ২০১৫ সালেও বিলবাওকে কোপা ডেল রের ফাইনালে তোলেন তিনি।

স্পেনের জাতীয় দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে ভালভার্দের। ১৯৮৮ সালে ২৪ বছর বয়সে বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে যোগ দিয়ে অবশ্য সুবিধা করতে পারেননি। প্রয়াত কিংবদন্তি ইয়োহান ক্রুইফের অধীনে খেলা সময়টাতে চোটের কারণে অনেকটা সময় সাইডবেঞ্চে কাটিয়েছেন। তাতে কাতালানদের হয়ে প্রথম দুই মৌসুমে মাত্র ২২ ম্যাচ খেলে গোল করেন ৮টি। পরে বিলবাওয়ে নাম লিখিয়ে ছয় বছরের ক্যারিয়ারে ১৭০ ম্যাচে ৪৪ গোল করেন।

Banglabid

খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছেন ১৯৯৭ সালে। পরে অ্যাথলেটিক বিলবাওয়ের যুবদলের দায়িত্ব নেন। আর ২০০৩-২০০৪ মৌসুমে মূল দলের দায়িত্ব পান। ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে বিলবাওয়ের কোচের দায়িত্বে পেয়েছিলেন ভালভার্দে। চার বছর কাটালেন তারপর। দুই দফা দায়িত্বের মাঝে এস্পানিওল, দুই মেয়াদে অলিম্পিয়াকোস, ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ারও কোচের চেয়ার সামলেছেন তিনি।

২০১৪ সালে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেন এনরিকে। বার্সেলোনাকে তিন বছরে ৯টি শিরোপা এনে দেয়া এই স্প্যানিশ গত মার্চে চলতি মৌসুমের শেষে কাতালানদের কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে রেখেছিলেন। গত শনিবার আলাভেসের বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল জেতা ম্যাচটিই ছিল বার্সেলোনায় হয়ে তার বিদায়ী ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নেস্টো ভালভার্দেবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় মোরা: আশ্রয়কেন্দ্রে উপকূলের কয়েক লাখ মানুষ

পরবর্তী

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’

পরবর্তী

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’

ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT