চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সীমান্তে চীনের ৬০ হাজার সেনা: পম্পেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ভারত-চীন সীমান্তে লাইন অব একচুয়াল কন্ট্রোলে (এলএসি) ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন।

জাপানে কোয়াড গ্রুপভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

এনডিটিভি জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত কোয়াড গ্রুপের সদস্য জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন পম্পেও।

ওই বৈঠকে চীনের আগ্রাসী আচরণ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চল, দক্ষিণ চীন সাগর ও এলএসি-তে চীনের ভূমিকা নিয়ে তারা নিজেদের মতামত তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে ফিরে এ নিয়ে দেওয়া সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাদাখের উত্তরে অবস্থিত এলএসি-তে চীনা সরকার ৬০ হাজার সেনা মোতায়েন করেছে। এছাড়াও তাদের আরো বেশ কিছু আগ্রাসী আচরণ আছে যার কারণে অস্বস্তিতে আছে কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলোকে।

‘‘বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে। এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিল। যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এখন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলোর পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে।’’

তিনি আরো বলেন, এসব রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোঝাপড়ার মান অনেক উন্নত হয়েছে। সেইসঙ্গে একই লক্ষ্যে আগানোর জন্যে আমরা বেশ কিছু নীতিমালাও হাতে নিয়েছি। প্রত্যেককে একত্র হয়ে এই সমস্যার মোকাবেলা করতে হবে।

ট্যাগ: মাইক পম্পেও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ বছর পর চাঁদপুর পৌরসভায় ভোট

পরবর্তী

অবস্থার অবনতি, আইটিইউতে সৌমিত্র

পরবর্তী

অবস্থার অবনতি, আইটিইউতে সৌমিত্র

করোনাভাইরাস

করোনা মহামারী: তরুণ ও যুবাদের মানসিক অবস্থা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT