চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু নারীদের জন্য নারীচালিত ‘পিংক অটো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৭
নারী
A A
অটো

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরজুড়ে নারীদের যাতায়াতের সুবিধায় চালু হয়েছে বিশেষ অটোরিক্সা সেবা। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) উদ্যোগে চালু করা এই সেবার নাম দেয়া হয়েছে ‘পিংক অটো সার্ভিস’।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শুধু নারী যাত্রীদের জন্য চালু করা এসব অটোরিক্সার চালকও নারী। আলাদাভাবে সনাক্ত করার জন্য এই অটোরিক্সা এবং চালকদের পোশাকের রঙ গোলাপি করা হয়েছে।

ড. শ্যামা প্রসাদ কমিউনিটি হলে নারী যাত্রীদের জন্য বিশেষ অটোরিক্সা সেবাটির উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। টুইটবার্তায়ও মুখ্যমন্ত্রী সুরাটকে অভিনন্দন জানান: ‘শুধু নারীদের বহনের জন্য নিরাপত্তা ফিচারযুক্ত থ্রি হুইলার অটোরিক্সা পিংক অটো নিয়ে আসার জন্য সুরাটকে অভিনন্দন।’অটো

ব্যাংক অব বরোদা’র (বিওবি) সঙ্গে মিলে সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওই উদ্যোগে ৭ শতাংশ সুদে নারী চালকদের প্রত্যেক অটোরিক্সার জন্য ৮৪ হাজার রুপি করে ঋণ দেয়া হচ্ছে। এর মধ্যে প্রত্যেক নারীকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোট অর্থের ২৫ শতাংশ ভর্তুকিও দেয়া হবে।

এসএমসি’র আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সহকারী কমিশনার গায়েত্রী জরিওয়ালা জানিয়েছেন, প্রথম ব্যাচে ৭০ জন নারী চালককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন কাজ শুরু করার জন্য অটো নিয়ে তৈরি।অটো

এ প্রকল্পের মাধ্যমে মাসে কমপক্ষে ১৮ হাজার রুপি আয় করা সম্ভব বলে জানান গায়েত্রী। প্রতি মাসে ব্যাংক ঋণের কিস্তি শোধ করার পরও এর অনেকটাই সঞ্চয় করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

Reneta

আশা করা হচ্ছে, পিংক অটো প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন দরিদ্র নারীদের কর্মসংস্থান বাড়বে, তেমনি নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতও নিশ্চিত করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অটোরিক্সাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬

গলায় ছুরি ধরে শিশু ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক যুবক

মে ১০, ২০২৬

দিশা পাটানির নতুন যাত্রা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান

মে ১০, ২০২৬
ফাইল ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT