চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে অনুপ্রবেশকারী ৭ রোহিঙ্গা ক্যাম্পে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৩৮ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২১
কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে সাত রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

তারা ভারতের ছম্ভল, মুরাদাবাদ, দিল্লী ওও উত্তর প্রদেশ হতে বাংলাদেশের মৌলভীবাজার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ক্যাম্পে এসেছে বলে জানা গেছে।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তাদের আটক করার কথা নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি নাঈমুল হক।

Banglabid

আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), তার স্ত্রী খতিজা বেগম (২৭), মেয়ে বিবি হাফজা, একই এলাকার ছলিম মাহমুদের ছেলে আব্দুর রহমান (২৭), তার স্ত্রী সানজিদা বেগম (২৫), ছেলে মোহাম্মদ ওমর (৫) মেয়ে ইয়াসমিন ফাতেমা (৮) ও তাদের কুতুপালংয়ের মধুছড়া ক্যাম্পে আশ্রয় দেয়া রহিমা খাতুন (৩০)।

এপিবিএন কর্মকর্তারা জানান, রোহিঙ্গা আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন ২০১০ সালে মায়ানমার হতে ভারতে চলে যান এবং খতিজা ও সামজিদা তাদের মা রহিমাসহ ১৫ বছর আগে মায়ানমার হতে ভারতে যান। সেখানে আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন এর সাথে খতিজা ও সামজিদা’র বিয়ে হয়। ২০১৭ সালে মায়ানমার হতে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর রহিমা খাতুন তার ১ মেয়ে রাবেয়া বেগম ও ৩ ছেলে ছানাউল্যা, রোকন উল্যা, মোঃ সেলিম’কে নিয়ে ভারত হতে বাংলাদেশ এসে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-০৩ এর জি/১-ব্লকে বসবাস করতে থাকেন। রহিমা খাতুন বাংলাদেশ থেকে ভারতে থাকা তার মেয়ে ও মেয়ের জামাইদের সাথে মোবাইল ফোনে সবসময় যোগাযোগ রাখেন। রোহিঙ্গা আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন তাদের পরিবারসহ ভারতের দিল্লির ছম্ভল, মুরাদাবাদের বিকাশ পুরী শরণার্থী ক্যাম্পের এর নিবন্ধিত শরণার্থী হলেও তারা সেখানে কোন রেশন সামগ্রী পেতেন না। তারা সেখানে রাজমিস্ত্রি’র কাজ করে সংসার চালাতেন। সেখানে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোন সুযোগ ছিল না বিধায় তারা সুযোগ-সুবিধার জন্য বাংলাদেশে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি নাঈমুল হক বলেন, আটকের পর ক্যাম্প সিআইসির সঙ্গে কথা বলে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারভারতরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসান

পরবর্তী

শেষ ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু ব্রাজিলে

পরবর্তী
দুর্ঘটনায় নিহতের জন্য শোক প্রকাশ করছে পরিবার ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু ব্রাজিলে

প্রথম আদিবাসী গভর্নর জেনারেল কানাডা, মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ১৫৪ বছরের ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর জেনারেল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT