চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে শতভাগ আসন ভর্তি করে সিনেমা হল চালুর অনুমতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
সিনেমা হলে পরিষ্কার করার জন্য কর্মীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতিতে গেল বছরের বেশিরভাগ সময় বন্ধ ছিল ভারতের সিনেমা হলগুলো। তবে গত অক্টোবরের মাঝামাঝি থেকে অর্ধেক দর্শক নিয়ে চলছিল। সরকারের সিদ্ধান্ত; সোমবার থেকে শতভাগ দর্শক নিয়েই চলবে সিনেমা হল।

শনিবার কেন্দ্রীয় সরকারের এক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ভারতের যে কোন সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে শতভাগ দর্শক নিয়ে শো চালাতে পারবে।

Banglabid

অক্টোবরে সিনেমা হল খোলার পর এবারই প্রথম সম্পূর্ণ দর্শক নিয়ে হল চালাতে পারবেন মালিকরা। ফলে হল মালিকেরা আশা করছেন, লকডাউনের কারণে তাদের ব্যবসায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিছুটা হলেও উঠতে শুরু করবে।

তবে শতভাগ দর্শক নিয়ে হল চালানোর ঘোষণা আসলেও কেন্দ্রের তরফে দেয়া নির্দেশিকাতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি নির্দেশনামাও কঠোর ভাবে মেনে চলতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শো-টাইম নির্দিষ্ট সময়ের দূরত্বে রাখতে হবে।

মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মানতে হবে সামাজিক দূরত্বও। টিকিট কাটার সময় যাতে হুড়োহুড়ি না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি যত সম্ভব ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেন করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসসিনেমা হল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

পরবর্তী

‘হেডমাস্টার’ ল্যাঙ্গারে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ানরা!

পরবর্তী
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্ষুব্ধ, মুখে চিন্তার ছাপ, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হেডমাস্টার’ ল্যাঙ্গারে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ানরা!

জনগণ বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই তাদের পরাজয়. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই তাদের এমন পরাজয়: কাদের

সর্বশেষ

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT