চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের চূড়ান্ত অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে করোনাভাইরাসের দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় আকারে ভ্যাকসিন বিতরণ কর্মসূচি শুরু হবে। 

রোববার দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে বানানো অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন এবং ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভ্যাক্সিনের চূড়ান্ত অনুমোদন দেয়।

দুই ভ্যাকসিনের অনুমোদনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এটি একটি টার্নিং পয়েন্ট। সব ভারতীয় আজ গর্ববোধ করবে, যে দুটি ভ্যাকসিনই ভারতে তৈরি। তার মানে আমাদের আত্মনির্ভর ভারত তৈরির স্বপ্নপূরণে বিজ্ঞানীদের আগ্রহ কতটা তা বোঝা যাচ্ছে।’

Banglabid

এই বছরে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে ভারতের।

করোনাভাইরাসে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ভারতে। সেখানে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে দেড় লাখের বেশি।

ভ্যাকসিন কার্যক্রমকে সামনে রেখে শনিবার দেশব্যাপি ৯০ হাজার স্বাস্থ্যকর্মীকে অনুশীলন (ড্রাই রান) করানো হয়। ভারতের সেরাম ইন্সটিটিউট অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একত্রে ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। তারা এক মাসে ৫ কোটি ডোজ তৈরি করছে বলেও জানিয়েছে।

Reneta

দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া- ডিসিজিআই জানিয়েছে, দুটি প্রতিষ্ঠানই যেসব তথ্য দিয়েছে তাতে দেখা গেছে সেগুলোর ব্যবহার নিরাপদ।

ভারত বায়োটেকের কোভ্যাকসিন প্রথম থেকেই বেশ আশা জাগিয়েছিল দেশজুড়ে।  পরীক্ষামূলক প্রয়োগেও আশাজনক ফল দিয়েছিল।

ভারত বায়োটেকের আবেদন বিশ্লেষণ করার পর বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, ভারত বায়োটেকের ভ্যাকসিনটি ২৫ হাজার ৮০০ জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পর সাফল্য মিলেছে। যার মধ্যে রয়েছেন কো-মর্বিডিটি যুক্ত মানুষেরাও। যাদের উপর প্রয়োগ করে বোঝা গিয়েছে, এটি নিরাপদ। কিন্তু কতটা কার্যকর, সেটা সম্পূর্ণ বুঝতে আরও কিছুটা সময় লাগবে।

শুক্রবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড-কে ছাড়পত্র দেয় বিশেষজ্ঞ কমিটি। ভারতে তা তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। এখনও ‍দুটি ভ্যাকসিন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তৈরি প্যানেলের অনুমতির অপেক্ষায় আছে। সেগুলো হলো ক্যাডিলার জাইকোভ-ডি এবং রাশিয়ার স্পুটনিক-ভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের বিরুদ্ধে হাজতিকে নির্যাতনে হত্যার অভিযোগ

পরবর্তী

সৌরভের সবশেষ অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসকরা

পরবর্তী

সৌরভের সবশেষ অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসকরা

করোনাভাইরাস

২৪ ঘণ্টায় ২৭ মৃত্যু

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT