চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরভের সবশেষ অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যানজিওপ্লাস্টির পর ভালো আছেন সৌরভ গাঙ্গুলি। শনিবার বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও দুটো স্টেন্ট বসানো হবে। তবে বাইপাস সার্জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুরোপুরি বিশ্রাম নিলে একমাসের মধ্য সুস্থ হয়ে উঠবেন ভারতের সাবেক অধিনায়ক, এমন দাবি চিকিৎসকদের।

রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। সকালে ঘুম থেকে উঠে গল্পও করেছেন। যে ধমনীতে বেশি ব্লকেজ ছিল তা এখন পুরোপুরি মুক্ত।

সৌরভের ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু জানিয়েছেন, চিকিৎসায় ভালোভাবেই সাড়া দিচ্ছেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গল্প করছেন। কাগজ পড়েছেন। বিশেষজ্ঞ মেডিকেল টিম যেমন আশা করেছিল, সেভাবেই শারীরিক উন্নতি হচ্ছে। তবে সৌরভের বাকি যে দুটি ধমনীতে ব্লকেজ আছে, তাতে বাইপাস সার্জারি না করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। তাতে স্টেন্ট বসানো হবে। সে বিষয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আট সদস্যের মেডিকেল বোর্ড।

রোববার সকালে হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএম নেতা এবং শিলিগুড়ির জেলা প্রশাসক অশোক ভট্টাচার্য। বেরিয়ে এসে তিনি বলেন, ‘ডাক্তারের পরামর্শে থাকতে হবে সৌরভকে। এখনই সুস্থ হয়ে গিয়েছে ভাবলে চলবে না।’

দক্ষিণ কলকাতার যে হাসপাতালে সৌরভ ভর্তি রয়েছেন, তাদের পক্ষ জানানো হয়েছে একমাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সৌরভ। রোববার সকাল পর্যন্ত গায়ে জ্বর নেই তার। রক্তচাপ এবং নাড়ির গতি স্বাভাবিক। অক্সিজেন সাপোর্ট খুলে নেয়া হয়েছে। আপাতত শ্বাসকষ্টের সমস্যা নেই। সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক। আগামী দু’দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

Reneta

শনিবার সকালে জিম করার সময় বুকে এবং পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলিসৌরভ গাঙ্গুলি অসুস্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT