চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এবার জাতিসংঘের অধীনে গণভোট চান মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি’র বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ওই সভায় দেয়া ভাষণে তিনি বলেন: ‘সত্যি যদি বুকের পাটা থাকে, তা হলে মানুষে মানুষে বিভাজন না ঘটিয়ে সারা ভারতে একটা গণভোট করান। তবে এই গণভোট আপনারা করবেন না, জাতিসংঘ করবে।’

Banglabid

তিনি বলেন: এই গণভোটে যদি বিজেপি হেরে যায়, তাহলে তাদের সরকার ছেড়ে দিতে হবে।

নরেন্দ্র মোদি এবং অমিত শাহের উদ্দেশে মমতা বলেন: একটা ভোট করা হোক। কারণ আপনাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে যা খুশি তা করতে পারেন না। আপনারা সব কিছুতে ভয় দেখাচ্ছেন। জাতিসংঘের অধীনে গণভোট হলেই স্পষ্ট হয়ে যাবে, ক’জন এই আইনের পক্ষে আর ক’জন বিপক্ষে।

তবে মমতা বন্দোপাধ্যায়ের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এ বিষয়ে কথা বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়-ও।

Reneta

দিলীপ ঘোষ বলেন: ‘সংসদে আইন পাশ হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই আইন মানেন না। শুধু নিজে নন, নিজের দলের সাংসদদের দিয়েও শপথবাক্য পাঠ করিয়েছেন যে, সিএএ মানবেন না। এটা সংবিধানের সাংঘাতিক লঙ্ঘন। কিন্তু এরপরও তিনি থামছেন না। জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন!

তার ভাষায়: এর অর্থ হচ্ছে দেশের সুপ্রিম কোর্টের উপরেও তার আস্থা নেই। মমতা আইন মানেন না, সংসদ মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। তিনি দেশের সংবিধানটাই মানেন না। সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এর ফল তিনি পাবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জেরে রাজ্যপাল টুইটারে লিখেছেন: নাগরিকত্ব আইনের পক্ষে ক’জন, বিপক্ষে ক’জন, তা দেখার জন্য জাতিসংঘ বা জাতীয় মানবাধিকার কমিশনের মতো কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে গণভোট করানো হোক বলে যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তা প্রত্যাহার করতে আমি তাকে অনুরোধ করছি। মানুষের ভোগান্তি কমানোর স্বার্থে স্বাভাবিকতা ফেরানোর জন্য বিক্ষোভের পথ থেকে সরে আসার জন্য আমি সবাইকে আবেদন জানাচ্ছি।

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি’র প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিসহ বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। আইনটির প্রতিবাদে প্রায় এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়েছিল আসাম, মেঘালয় আর ত্রিপুরায়। পশ্চিমবঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে আন্দোলন। আইনটির বিরুদ্ধে রোববার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলে সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে।

রাষ্ট্রপতির কাছে আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ বিরোধীদলীয় নেতারা।

তবে নাগরিকত্ব আইন নিয়ে সরকার অনড় বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিতে কোনো ধরনের সহিংসতা চালালে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরসিনাগরিকত্ব আইননাগরিকত্ব বিলপশ্চিমবঙ্গমমতামমতা বন্দোপাধ্যায়সিএবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ড রানেও তৃপ্ত নন কিউরেটর বাবু!

পরবর্তী

কুয়াশায় যান চলাচলে হাইওয়ে পুলিশের সতর্কতা

পরবর্তী

কুয়াশায় যান চলাচলে হাইওয়ে পুলিশের সতর্কতা

শনিবার থেকে শুরু হচ্ছে ৪র্থ আন্তর্জাতিক এসএমই মেলা

সর্বশেষ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT