চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অনলাইনে কেনা প্রতি ৫টি পণ্যের ১টি নকল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
অনলাইন

ভারতের ই-কমার্স সাইটগুলোতে বিক্রি হওয়া পাঁচটি পণ্যের মধ্যে অন্তত একটি নকল থাকে। নকল পণ্য সবচেয়ে বেশি পান যারা অনলাইনে কোনো কসমেটিকস বা সুগন্ধি অর্ডার করেন।

এমনটাই জানিয়েছে লোকালসার্কেল নামে একটি সংস্থা। অন্তত ত্রিশ হাজার নমুনা বিশ্লেষণ করে এই জরিপ চালানো হয়।

ওই জরিপে প্রশ্ন করা হয়, গত ছয় মাসে ভোক্তারা কোনো নকল পণ্য হাতে পেয়েছে কিনা। তাদের ২০ শতাংশ ইতিবাচক উত্তর দেয়। গবেষণা বলছে, খুব কম সংখ্যক ভোক্তারাই টের পায় যে তারা সঠিক নাকি নকল পণ্য হাতে পেয়েছে। 

Banglabid

কোন ই-কমার্স সাইট থেকে সব থেকে বেশি নকল পণ্য এসেছে, এমন প্রশ্নে উঠে আসে, সবথেকে বেশি নকল পণ্য মেলে স্ন্যাপডিল থেকে ৩৭%, ফ্লিপকার্ট থেকে মেলে ২২%, পেটিএম মল থেকে যায় ২১% আর অ্যামাজন থেকে ২০%।

কোন ধরনের পণ্য সবচেয়ে বেশি নকল হয়? ৩৫ শতাংশ ভোক্তা জানায় সুগন্ধিজাতীয় পণ্য, একই শতাংশ জানায় কসমেটিকস। ২২ শতাংশ জানায় খেলাধুলার পণ্য এবং ৮ শতাংশ জানায় ব্যাগ নকল হয় বেশি।

ভোক্তাদের এসব অভিযোগ বড় বড় ই-কমার্স কোম্পানিগুলোর কাছে পাঠায় টাইমস অব ইন্ডিয়া। জবাবে তারা জানায়, নকল পণ্য নিয়ন্ত্রণে খুবই কঠোর তারা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারকারীদের টাকা ফেরতও দেওয়া হয়।

Reneta

কেউ কেউ বলে, যদি নকল পণ্যর ব্যাপারে তথ্য নিশ্চিত হয় তাহলে সেসব ডিলারের কাছ থেকে পণ্য নেওয়া বন্ধ করা হয়। এমনকি বিক্রেতাদেরও বিষয়টি বুঝতে দক্ষ করে তোলা হয়।

বিশ্বব্যাপি নকল পণ্য একটি বড় সমস্যা। আলিবাবা এবং অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানের জন্যও। বিশেষ করে সেই সব প্রতিষ্ঠানের জন্য যারা কোনো থার্ড পার্টি বিক্রেতার সঙ্গে বড় ধরনের বাজারব্যাপী ছড়িয়ে আছে। এর আগে মার্কিন সরকার আলিবাবা গ্রুপকে হুমকি দেয় যেন কোনো ধরনের নকল পণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহ না করা হয়।

ভারতের ড্রাগ রেগুলেটর সম্প্রতি কিছু ই-কমার্স সংস্থাকে নোটিশ পাঠিয়েছে নকল কসমেটিক পণ্য বিক্রি করার অভিযোগে। সেখানকার অল ইন্ডিয়া অনলাইন ভেন্ডর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেন, নকল ও নিম্নমানের এবং অননুমোদিত পণ্য বিক্রির ফলে সত্যিকারের বিক্রেতাদের ব্যবসা ক্ষতির মুখে পড়বে।

ভারতের ভোক্তা অধিকার বিষয়ক বিভাগ এখন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা নিশ্চিতে আর কী করা যায় সেটা ভাবছে। নকল পণ্য নিয়ন্ত্রণে সরকার কোনো আইনও করে দিতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনই কমার্সপণ্যভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুশকি হটান সহজেই

পরবর্তী

জয়ে চোখ না ড্রয়ে মন?

পরবর্তী

জয়ে চোখ না ড্রয়ে মন?

বাংলাদেশও রয়েছে সুনামি ঝুঁকিতে

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT