চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি যুগান্তকারী’

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
১০:১০ অপরাহ্ণ ০৮, জুন ২০১৫
অর্থনীতি
A A

ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমঝোতা স্মারককে যুগান্তকারী মনে করছে সরকার। এ খাতের বিশেষজ্ঞরা বলছেন অংশীদারিত্বের ভিত্তিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা গেলে আরও লাভবান হতো দেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় জ্বালানী খাতে বাংলাদেশের সঙ্গে প্রায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সমঝতা স্মারক সই করে ভারতের দুটি প্রতিষ্ঠান। এ সমঝোতা অনুযায়ী বিশেষ আইনে বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ পাবে ভারতের রিলায়েন্স ও আদানী গ্রুপ।

গ্যাস ভিত্তিক ৩ হাজার মেগাওায়াট বিদ্যুৎ উৎপাদনে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ। আর কয়লা ভিত্তিক ১ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ২শ’ ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানী গ্রুপ।

Banglabid

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ প্রকল্প দুটি উৎপাদনে এলে ২০২১ সালে বিদ্যুতের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ করা আরও সহজ হবে।

তিনি বলেন, সাড়ে ৪ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উপাদন করতে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার খরচ হবে। এই বিনিয়োগের কারণে সারাবিশ্বে আমাদের দেশের ইতিবাচক প্রচারণা হয়েছে।

এ খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ আইনে বিদ্যুতকেন্দ্র স্থাপনের মতো জরুরী বিদ্যুৎ পরিস্থিতি এখন আর নেই। ভারতের রিলায়েন্স আর আদানীর সাথে দেশীয় উদ্যোক্তদের এ প্রকল্পে অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের সুযোগ দেওয়া যেতো বলেও মনে করেন তারা। 

Reneta

বুয়েটের জ্বালানী বিশেষজ্ঞ  ইজাজ হোসেইন বলেন, এরই মধ্যে বাংলাদেশের ৫০ শতাংশ অংশীদারিত্ব থাকা উচিৎ। কী দামে আমরা বিদ্যুৎ কিনবো সেটাসহ অন্যান্য শর্তগুলো আগেই আলোচনা করা উচিৎ। আমরা এই প্রজেক্টের সবকিছুতে ভারতকে ছাড় দিলে তারা অনেক সুবিধাজনক অবস্থানে চলে যাবে।

তবে সার্বিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে  বিদ্যুৎখাতে এ সমঝোতা স্মারককে ইতিবাচক হিসেবেই দেখছেন এই জ্বালানী বিশেষজ্ঞ।

এছাড়াও স্থল সীমানা, যোগাযোগ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ২২ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

পরবর্তী

শিশু অধিকার লঙ্ঘনকারীর তালিকা থেকে ইসরাইল বাদ

পরবর্তী

শিশু অধিকার লঙ্ঘনকারীর তালিকা থেকে ইসরাইল বাদ

‘দারোগা’ হাসান আলীর বিরুদ্ধে যতো অভিযোগ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT