চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির নামে রাষ্ট্রের ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সম্পন্ন করতে চায় সরকার: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৫৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির নামে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতার ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সম্পন্ন করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি।

দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এমন অভিযোগ করেন।।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনীতি, তাঁর গরীমা, কর্তৃত্বসহ সবকিছু দেশের সার্বভৌমত্ব ও জনসাধারণের জন্য হুমকি দাবি করে রিজভী আহমেদ বলেন, তিনি যেমন দেশ থেকে গণতন্ত্রকে বিদায় করেছেন তেমনি প্রতিরক্ষা চুক্তির নামে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতার ‘স্টেট’স ফিউনেরেল’ বা রাষ্ট্রের অন্তোষ্টক্রিয়া সম্পন্ন করতে চায়।

এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটির পৃথিবীর মানচিত্রে আর খুঁজে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশন করেন রিজভী।

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার জন্য জঙ্গিবাদী তৎপরতা মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত করা হচ্ছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।।

তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের চোখকে ঘুরিয়ে দেয়ার জন্য এ অভিনব কৌশল অবলম্বন করছে সরকার। এই চুক্তি এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সর্বশক্তি দিয়ে দাঁড়াবে বলে হুশিয়ার করে দেন রিজভী।

এসময় তিনি সরকার ভয়ভীতি, হুমকিদান ও নির্যাতন করে হত্যার মাধ্যমে তরুণ ও যুবকদের কণ্ঠরোধ করা হচ্ছে দাবি করে বলেন, ন্যায়পরায়ণতা, আইনের শাসন, প্রতিপক্ষকে হেনস্তা ও নির্মূল করার সরকারি কর্মসূচি হলে জঙ্গিবাদের আত্মপ্রকাশ ঘটে। ইতিহাস থেকে আমরা সেই শিক্ষাই পেয়েছি- দাবি রিজভীর।

রিজভী ছাত্রদল নেতা নূরুল আলম নুরুকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে হত্যার অভিযোগ করে তার প্রতিবাদ জানান এবং ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার কল্পকাহিনী মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন।।

প্রসঙ্গত, নুরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদলের ডাকা হরতাল চলছে। একই ঘটনার প্রতিবাদে দুপুরে নয়াপল্টন কার্যালয় থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিল থেকে ৪জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।

উল্লেখ্য, চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার দিনই ছাত্রদলের ডাকা হরতাল চলছে

ট্যাগ: বিএনপি-রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বপ্নকে তাড়া কর, স্মরণীয় দিনে বললেন শচীন

পরবর্তী

টি-টুয়েন্টিতেও নেই ম্যাথুস

পরবর্তী

টি-টুয়েন্টিতেও নেই ম্যাথুস

দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টার মধ্যে বরখাস্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বুলবুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT