চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের বিপক্ষে ভয়ডরহীন বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমরা যে পরিকল্পনাটা করে যাব সেটা যদি আমরা সেভাবে কাজ করতে পারি এবং ছোট ছোট ভুলগুলো কম করি, তাহলে দিনশেষে ভালো একটা ফলাফল নিয়ে বেরিয়ে যেতে পারব। কিন্তু আসল কথা হল আমরা দিন শেষে ফলাফলের কথা চিন্তা করছি না। আমরা ভালো ক্রিকেট খেলব। ইতিবাচক ও ভয়ডরহীন ক্রিকেট খেলব ভয়ডরহীন।’

যুব বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে মাঠ নামার আগে এভাবেই দলের মানসিকতা, পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

গত বিশ্বকাপে এই ভারতকে হারিয়েই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল টাইগার যুবারা। এবার অবশ্য সেই প্রতিপক্ষের সামনে শেষ আটেই দেখা হচ্ছে। রাকিবুল যদিও চেনা প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন।

Banglabid

‘আমাদের যে পরিকল্পনা আছে সেটা শতভাগ মাঠে কাজে লাগানোর চেষ্টা করবো। ভারতের সাথে আমাদের আগেও কিছু ম্যাচ খেলা হয়েছে। এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। একটা সিরিজ ভারতে গিয়ে খেলেছি। ওদের শক্তি ও দুর্বলতার জায়গা সম্পর্কে আমাদের জানা আছে।’

সেন্ট কিটসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে ভালভাবেই নিজেদের অনুশীলন সেরে নিয়েছে বাংলার যুবারা। এই ভেন্যুতে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানে অলআউট হওয়ার দুঃসহ স্মৃতি যে দল মানসিকভাবে কাটিয়ে উঠতে পেরেছে সেটিও রাকিবুলের কথায় স্পষ্টভাবে বোঝা গেল।

‘আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ৫-৬ দিনের একটা গ্যাপ পেয়েছি। এই গ্যাপে আমরা ভালো মতোই অনুশীলন করেছি। মানসিক ও শারীরিকভাবে খুব ভালো একটা ধাঁচে আছি।’

Reneta

ইংল্যান্ডের সঙ্গে পারফর্ম করতে না পারলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাস দলের কাজে লাগবে বলেই আশা করছেন টাইগার অধিনায়ক, ‘গত দুইটা ম্যাচে জিতে আমাদের ভালো আত্মবিশ্বাস আছে। ব্যাটাসম্যানরা রান করেছে। বোলাররা ভালো বোলিং করছে। তাই আমাদের স্কিলের উপর আত্মবিশ্বাসী আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতযুব বিশ্বকাপ-২০২২রাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ মজুদ করছে রাশিয়া

পরবর্তী

৩ ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি ডিফেন্ডার ওয়াকার

পরবর্তী

৩ ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি ডিফেন্ডার ওয়াকার

করোনার অজুহাতে স্কুল বন্ধ নয়: ইউনিসেফ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT