ফুটবল

৩ ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি ডিফেন্ডার ওয়াকার

ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ওয়াকার নিষিদ্ধের জন্য রেফারির লাল কার্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডার জন্য রেফারি ওয়াকারকে লাল কার্ড দেখাচ্ছেন, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আরবি লেইপজিগের আন্দ্রে সিলভাকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড পাওয়া ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার উয়েফার যেকোনো প্রতিযোগিতায় তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন।

শুক্রবার উয়েফা এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সংস্থাটি ওয়াকারকাণ্ডকে আক্রমণ হিসাবে উল্লেখ করে।

গত ৭ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে লেইপজিগের কাছে ২-১ গোলে হারে ম্যানচেস্টার সিটি। খেলার ৮২ মিনিটের মাথায় ওয়াকার ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

নিষেধাজ্ঞার ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে স্পোর্টিং লিসবনের বিপক্ষে দুই লেগেই ওয়াকারকে ছাড়াই ম্যানসিটিকে মাঠে নামতে হবে। ম্যানসিটি যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে শেষ আটের প্রথম লেগের ম্যাচেও ওয়াকার থাকতে পারবেন না।

বিষয়:ওয়াকার চ্যাম্পিয়ন্স লিগ নিষিদ্ধ ম্যানসিটি লেইপজিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…