চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ডোপ টেস্টিং ল্যাবরেটরি নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অলিম্পিকের ১১ মাস আগে বড়সড় ধাক্কা খেল ভারত। অনিয়মের অভিযোগে দেশের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিকে (এনডিটিএল) ছয় মাসের জন্য সাসপেন্ড করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা। এই দীর্ঘ সময়ে এনডিটিএল ভারতীয় অ্যাথলেটদের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারলেও তার পরীক্ষা দেশের বাইরে ওয়াডা স্বীকৃত কোনো ল্যাবরেটরিতে করতে হবে বলে জানানো হয়েছে।

এমন ঘটনার জন্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির গাফিলতিকেই দুষেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। কেন এই শাস্তি? এক বিবৃতিতে ওয়াডা জানিয়েছে, ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি আন্তর্জাতিক মানের নয়।

২০২০ টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে চলতি বছরের মে মাসে বিভিন্ন দেশের ওয়াডা স্বীকৃত ডোপ টেস্টিং ল্যাবরেটরিগুলির মান ঘুরে দেখেন সংস্থার বিশেষজ্ঞরা। তাদের দেয়া রিপোর্টে ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি ফেল করেছে বলে জানিয়েছে ওয়াডা।

Banglabid

কোনো অ্যাথলেটের ডোপ টেস্টের জন্য যতটা পরিকাঠামো ও সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তা ভারতের ওই ল্যাবরেটরিতে নেই বলেই ওয়াডার বক্তব্য।

এবার উপায়? ওয়াডার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী ২১ দিনের মধ্যে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা সিএস-এ আবেদন করতে পারে ভারত। মামলা চলাকালীন ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি কোনো অ্যাথলিটের নমুনা জমা পড়বে না। এনডিটিএল ভারতীয় অ্যাথলেটদের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারলেও তার পরীক্ষা দেশের বাইরে ওয়াডা স্বীকৃত কোনো ল্যাবরেটরিতে করতে হবে বলে জানানো হয়েছে।

মামলায় হার হলে আরও বড়সড় শাস্তির মুখে পড়তে পারে ভারত। ফলে ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডাকে কাঠগড়ায় খাড়া করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ। অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রারের মক্তব্য, নাডার ভুলে ভারতীয় অ্যাথলেটদের সমস্যা বেড়ে গেল।

Reneta

অ্যাথলেটদের ডোপ পরীক্ষার জন্য তাদের আগের থেকে অনেক বেশি খরচ করতে হবে বলে মনে করেন নরিন্দর বাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াডালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ভারত সফরে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে: কাদের

পরবর্তী

ফিরে দেখা স্মৃতি: ‘ফুল খেলবার দিন নয় অদ্য’

পরবর্তী

ফিরে দেখা স্মৃতি: ‘ফুল খেলবার দিন নয় অদ্য’

টিজারে প্রশংসিত অরুণ চৌধুরীর ‘মায়াবতী’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT