চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফরে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন: বর্তমান সরকারের সময়ে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এক নতুন উচ্চতায় উত্তীর্ণ হয়েছে। আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের পলাশীর মোড়ে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আমাদের সরকারের সময়ই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবরে আমাদের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সফরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আর এক ধাপ উন্নয়ন হবে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি।

এসময় আওয়ামী লীগ সরকারকে সংখ্যালঘু বান্ধব সরকার দাবি করে দলের সাধারণ সম্পাদক বলেন: শেখ হাসিনার সরকার মাইনোরিটি বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার যতদিন আছে আপনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যখনই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তখন আপনারা শান্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারেন এবং আপনারা নিরাপদ হন।

তিনি আরও বলেন: আপনাদের শত্রু  বাংলাদেশের শত্রু। তারা সাম্প্রদায়িক অপশক্তি। এ সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উৎপাটনের জন্য কৃষ্ণের জন্মদিনে আপনাদের কাছে আমার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করুন। আসুন ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা প্রতিহত করি।

Reneta

শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছাও জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরজন্মাষ্টমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT