চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের চার ব্যাংকে জেএমবির আধাডজন অ্যাকাউন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ভারতের পশ্চিম বঙ্গের চার জেলায় চারটি ব্যাংকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন, বাংলাদেশ (জেএমবি) অন্ততঃ ছয়টি অ্যাকাউন্ট ব্যবহার করতো বলে এনফোর্সমেন্ট ডেকোরেট-এর তদন্তে প্রমাণ হয়েছে। এসব ব্যাংক হিসাব তারা সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করতো।

কিছুক্ষণ আগে তাদের অনলাইন সংস্করণে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দি ইকনোমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের পরিচয় গোপন করে জঙ্গি সংগঠকরা ভারতের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোতে অ্যাকাউন্টগুলো খুলেছিলো। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাংক, ব্যাংক অব বারোডা এবং ওরিয়েন্টাল ব্যাংকের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং কলকাতা শাখায় এসব অ্যাকাউন্ট খুলেছিলো জেএমবি।

Banglabid

ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ) জেএমবির ভারতীয় হোতাকে আটক করার পর ওইসব অ্যাকাউন্ট পরিচালনা বন্ধ হয়ে যায়।

তবে কারা তাদের ব্যাংক হিসাব খুলতে সহযোগিতা করেছিলো, তদন্তকারীরা এখন সেটা জানার চেষ্টা করে যাচ্ছেন।

বর্ধমানের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দু’জনের মৃত্যুর ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা পাওয়ার পর থেকেই নড়েচড়ে বসে ভারত। বাংলাদেশ সফর করে যায় এনআইএ’র একটি তদন্তদল।

Reneta

ব্যাংকের যেসব কর্মকর্তা অ্যাকাউন্টগুলো গ্রহণ করেছিলেন, তদন্তকারীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি কিছু স্থানীয় মানুষ যারা নকল পরিচয়পত্র বানানোর কাজ করে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অ্যাকাউন্টগুলোতে খুব বেশি পরিমাণ টাকা লেনদেন হয়নি। লেনদেনের পরিমাণটা সপ্তাহে ২৫ হাজার থেকে ৪০ হাজার রুপির মধ্যেই সীমাবদ্ধ ছিলো। তবে তদন্তকারীরা দেখেছেন, অ্যাকাউন্টগুলো থেকে সবসময় একই দিনে টাকা তোলা হতো।

তবে চার অ্যাকাউন্টে টাকা জমা হতো। এসব টাকার কিছু অংশ বোমা বানানোর পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো বলেই ধারণা তদন্তকারীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পোর্টস ইনজুরি কাটাতে যা প্রয়োজন

পরবর্তী

ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি তৈরী করেছে বিসিবি

পরবর্তী

ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি তৈরী করেছে বিসিবি

ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি তৈরী করেছে বিসিবি

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT