আন্তর্জাতিক

ভারতের আসামে জঙ্গি হামলার নেপথ্যে কারা?

আসামে জঙ্গি হামলায় ৫ বাঙালি নিহত

আসাম

ভারতের আসামে জঙ্গি হামলায় পাঁচ বাঙালির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) এই হামলা চালিয়েছে।

তবে তারা এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছে। সংগঠনটির পরেশ বড়ুয়া গোষ্ঠী এই হামলার নেপথ্যে আছে বলে ধারণা করা হচ্ছে।

আসামের তিনসুকিয়ায় জেলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। সেনাসদস্যরা আততায়ীদের ধরতে সেখানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

জঙ্গি হামলায় যে পাঁচ বাঙালি প্রাণ হারিয়েছেন, তারা হলেন- শ্যামল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, সুবল বিশ্বাস, অবিনাশ বিশ্বাস এবং ধনঞ্জয়।

হামলাকারীরা যাতে মিয়ানমার না পালিয়ে যেতে পারে তার জন্য সতর্ক রয়েছে নিরাপত্তারক্ষীরা।

এই হামলার প্রতিবাদে বন্‌ধ ডেকেছে সেখানকার বাঙালি সংগঠনগুলো।

বিষয়:আততায়ী আসাম জঙ্গি হামলা বাঙালি হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…