চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় মোবাইল অপারেটরদের বকেয়া পরিশোধ করতেই হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে ১ লাখ ৩৩ হাজার কোটি রুপি বকেয়া আদায় করতে কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগকে অনুমোদন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার টেলিকম কোম্পানিগুলোর করা আপীল প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগের পক্ষে রায় দেন সুপ্রিম কোর্ট।

এর ফলে ভারতের মোবাইল অপারেটর এয়ারটেল, রিল্যায়েন্স কমিউনিকেশন্স এবং ভোডাফোন আইডিয়াকে এই অর্থ পরিশোধ করতে হবে।

Banglabid

এই রায়ের ফলে এয়ারটেল, ভোডাফোন এবং রিল্যায়েন্স কমিউনিকেশন্সকে ৯২ কোটি রুপি লাইসেন্স বাবদ বকেয়া  ফি এবং ৪১ কোটি রুপি বর্ণালী ব্যবহারের ফি হিসাবে প্রদান করতে হবে।

এছাড়া বকেয়া লাইসেন্স ফি বাবদ ভারতী এয়ারটেলের কাছে ২১ হাজার ৬৮২ কোটি, ১৯ হাজার ৮২৩ কোটি ভোডাফোন গ্রুপ, ১ হাজার ৬৪৫ কোটি রুপি রিল্যায়েন্স কমিউনিকেশন্স এবং ৮ হাজার ৪৮৫ কোটি রুপি আইডিয়া সেলুলার থেকে দাবি করেছে টেলিযোগাযোগ বিভাগ।

এই রায় ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগের জন্য অর্জনের বিপরীতে মোবাইল অপারটেরগুলোর জন্য বড় রকমের ধাক্কা।

Reneta

রায়ের পর  হতাশা ব্যক্ত করে ভারতী এয়ারটেলের মুখপাত্র জানান, সুপ্রিম কোর্টের রায় শুনে আমরা হতাশ! এজিআর এর সংজ্ঞাটি নিয়ে ২০০৫ সাল থেকে ডিওটি এবং টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (টিএসপি) এর মধ্যে বিতর্ক ছিল।

‘অপারেটরগুলো টেলিকম সেক্টরের উন্নয়নে এবং গ্রাহকদের বিশ্বমানের পরিষেবা প্রদান করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন এই খাতটি মারাত্মক আর্থিক চাপের মুখোমুখি এবং সামগ্রিকভাবে এই রায়ের ফলে খাতটির কাযকারিতা আরও দুর্বল হতে পারে। দুটি প্রাইভেট বেসরকারি খাত ছাড়া ১৫ টি পুরনো অপারেটর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারকে এই বিষয়টি পযালোচনা করতে হবে এবং ইতোমধ্যে চাপে থাকা এই শিল্পের আর্থিক চাপ হ্রাস করার উপযুক্ত উপায় তালাশ করতে হবে’, বলেন এয়ারটেলের মুখপাত্র।

সুপ্রিম কোর্টের আদেশের পর ভোডাফোন আইডিয়ার শেয়ারের পরিমাণ ১৯ শতাংশ পতন হয়েছে।  আর ভারতী এয়ারটেলের দরপতন হয়েছে ৫ শতাংশেরও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT