চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় গােলায় ১০ বেসামরিক পাকিস্তানি নিহত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:১৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লাওয়াত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে ১০ বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। একটি যাত্রীবাহী বাসে গােলার আঘাতে ৯ যাত্রী নিহত ও অন্তত ১১ জন আহত হয়। অন্য এক হামলায় আরো একজন নিহত হয়।

পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার কাশ্মির সীমান্তে ৬ ভারতীয় সেনা নিহত হওয়ার একদিন পর পাকিস্তানি সেনার হামলায় আরো ৩ সেনা সদস্য নিহত হয়। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এদের মধ্যে এক সেনার অঙ্গচ্ছেদের দাবি করা হয়। তবে সেনা হত্যার কথা স্বীকার করলেও অঙ্গচ্ছেদের অভিযোগ নাকচ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

Banglabid

ডনের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করেও ভারতীয় বাহিনী হামলা চালায় বলেও দাবি করেছে পাকিস্তানের আইএসপিআর।

সব মিলিয়ে বুধবার ভারতীয় বাহিনীর আলাদা গোলার আঘাতে ১০ জন সাধারণ মানুষ নিহত এবং ১৮ জন আহত হয়।pakistan_dawn

পাকিস্তানের নিলম ভ্যালির পুলিশ সুপার জামিল মীর ডনকে জানান, ভারতীয় বাহিনীর ছোড়া গোলার আঘাতে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী লাওয়াত শহরে যাত্রীবাহী ওই বাসটির নয় যাত্রী নিহত হন। এর মধ্যে চারজনের লাশ ও ১১ জন আহতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি পাঁচটি লাশ এখনো দুর্ঘটনাকবলিত বাসটির ভেতরেই রয়েছে। যাত্রীবাহী ওই বাসটি মুজাফ্ফরাবাদে যাচ্ছিল।

Reneta

এর আগে আজ স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে কাশ্মীরের নাকইয়াল এলাকায় ভারতীয় সেনাবাহিনীর হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অংশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইট অভিযান পরিচালিত হয়। এরপর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ৩০০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৩ জন ভারতীয় সেনাসহ মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যপক্ষে পাকিস্তানের ৭ সেনাসহ নিহত হয়েছে ২০ জনের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ ষোলো নিশ্চিতের আশায় বার্সেলোনা ও ম্যানসিটি

পরবর্তী

পদত্যাগ করছেন মেয়র আইভী

পরবর্তী

পদত্যাগ করছেন মেয়র আইভী

চীনের জন্য ‘সেন্সরশিপ টুল’ বানালো ফেসবুক

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT