চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাত খাওয়া কমাচ্ছে নিম্ন আয়ের মানুষ!

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:০৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
চালের বাজার

দফায় দফায় বাড়ছে চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। আয়-ব্যয়ে সামাঞ্জস্য রাখতে না পেরে কেউ কেউ ভাত খাওয়া কমিয়ে রুটির উপর নির্ভরশীল হচ্ছেন। রাজধানীর নিম্ন আয়ের মানুষদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

সেলিনা আক্তার একজন নিম্ন আয়ের মানুষ। বাবা-মায়ের টানাটানির সংসারে কিছুটা হাল ধরতে পড়াশুনা শেষ না করেই নেমে পড়েন কাজের সন্ধানে। তিন বছর আগে ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় পাঁচ হাজার টাকা বেতনে চাকরি নেন তিনি। রোববার দুপুরে লাঞ্চের ছুটির ফাঁকে চাল কিনতে গেছেন রাজধানীর কারওয়ান বাজারে। এসময় চ্যানেল আই অনলাইনকে এক অবিশ্বাস্য তথ্য জানান এই পোশাক কর্মী। বললেন, চালের দামের উর্দ্ধগতির কারণে ভাত খাওয়ার পরিমাণ কমাচ্ছেন তিনি। তার সহকর্মীদের মধ্যেও অনেকেই রাতে ভাত না খেয়ে রুটি কিনে খাচ্ছেন।

চালের দাম আসলে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলছে তা জানার জন্য রাজধানীর কাঁঠাল বাগান, কারওয়ান ও সাতরাস্তায় কথা হয় কয়েকজন রিকশা চালকের সঙ্গে। বাজারে চালের দাম কেমন জানতে চাইলে ক্ষোভ ঝেড়ে তারা বলেন, যে টাকা আয় হয় তা দিয়ে খেয়ে-দেয়ে বাড়ি পাঠানো যায় না।এক হিসেব দিয়ে তারা বলেন, আগের ১০ কেজি চালের দাম দিয়ে এখন ৮ কেজিও পাওয়া যায় না।

Banglabid

বাবুল নামের একজন রিকশা চালক বলেন, ‘ভাত না খেয়ে তো বাঁচা যাবে না। কিন্তু এখন তো দেখছি খাওয়া কিছুটা কমাতে হবে। এছাড়া উপায় নাই।’

ভোক্তাদের এসব আক্ষেপ আর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বাজার যাচাই করে। কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা।

খোদ সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবমতে, এক সপ্তাহে চালের দাম বেড়েছে ১০ টাকা। আর এক বছরে বেড়েছে ১৭ থেকে ১৮ থাকা।

Reneta

সংস্থাটির দৈনিক বাজার দর বিশ্লেষণ করে দেখা গেছে, রোববার মোটা চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৪ টাকায় আর সরু চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৮ টাকায়।

এ বছর হাওরে বন্যা ও ব্লাষ্ট রোগে ধানের উৎপাদন কিছুটা ব্যাহত হয়। তবে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল আমদানিতে শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ, বিনা জামানতে চাল আমদানির সুযোগ, এমনকি সরকারি উদ্যোগে চাল কেনাসহ নানা ধরনের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভেস্তে গেছে সব উদ্যোগ। লাগাম টানা যাচ্ছে না চালের দামের। কিন্তু দাম বাড়ার যৌক্তিক কারণ দেখাতে পারেন না পাইকারি ও খুচরা ব্যবসায়ী আর মিল মালিকরা। একে অপরের উপার দোষ চাপিয়ে এড়িয়ে যাচ্ছেন। আর তাদের এই দোষ চাপানোর মাঝে পিষ্ট হচ্ছেন ভোক্তারা।

রাজধানীর কারওয়ান বাজারের চালের আড়ৎ
রাজধানীর কারওয়ান বাজারের চালের আড়ৎ

চালের দামবৃদ্ধির জন্য ব্যবসায়ীরা অজুহাত হিসেবে মিল মালিকদের সিন্ডিকেট, কেউ আড়তদারদের কারসাজি, কেউ অতিবৃষ্টি ও বন্যা, বন্দর ও কাস্টমসের জটিলতাকে দায়ী করেছেন। বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে উল্লেখ করে কেউ কেউ বলছেন, রাস্তাঘাট খানাখন্দে ভরা। তাই ট্রাক ভাড়া বেড়েছে। এছাড়া বৃষ্টির পানিতে মজুদকৃত চাল নষ্ট হয়ে গেছে। তাই দাম বাড়ছে।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা বলছেন, আড়তদাররা দাম বাড়িয়েছে, তাই খুচরা বাজারের প্রভাব পড়েছে। আর আড়তদাররা মিল মালিকদের দায়ী করে বলছেন, মিলাররা চাল ছাড়ছে না, বাজারে চালের সরবরাহ কম। এ কারণে নতুন করে চালের দাম বেড়েছে।

কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ী জনতা ট্রেডার্সের মো. রাসেল চ্যানেল আই অনলাইনকে বলেন, মিল মালিকরা বলছে তাদের কাছে ধান নেই। অন্যদিকে ভারতও চাল দিবে না। মায়ানমার থেকে চাল আসাটাও অনিশ্চিত। এসব কারণে বাজারে প্রভাব পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালচালের দামটিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা দুই শিরোপায় চোখ রুমানার

পরবর্তী

সৈকতের চোখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার পেসার প্রস্তুতিমূলক অনুশীলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈকতের চোখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে

প্রধান বিচারপতি

সবাই নিজেকে নেতা মনে করে: প্রধান বিচারপতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT