চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাই-ভাতিজাদের শায়েস্তা করতে নিজ মেয়েকে অপহরণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
জনপদ, বগুড়া
A A

বগুড়া প্রতিনিধি: পারিবারিক শত্রুতার কারণে ভাই-ভাতিজাদের শায়েস্তা করতে নিজ মেয়েকে লুকিয়ে রেখে অপহরণ নাটক সাজিয়েছিল বাবা-মা। ওই ঘটনায় শিশুকে উদ্ধারের পর অভিযুক্ত বাবা-মাকে আটক করেছে পুলিশ।

বগুড়া শহরের ফুলদীঘি এলাকায় এই অপহরণ নাটক সাজানোর ঘটনা ঘটে বলে রবিবার দুপুরে নিজ কার্যালয়ে বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান প্রেস ফিংয়ে জানান।

তিনি বলেন: ফুলদীঘি এলাকার বুলু শেখের মেয়ে নিলুফা শারমিন রিতা (৩৫) শনিবার দুপুরে শাজাহানপুর থানা পুলিশের নিকট অভিযোগ করে তার সাড়ে তিন বছরের মেয়ে মেঘলা মানতাসা ওরফে নক্সিকে কে বা কারা বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ করেছে।

Banglabid

রিতা তার অভিযোগে জানায়, প্রতিদিনের ন্যায় বেলা ১১ টার দিকে সে মেঘলাকে আনতে তার স্কুল ফুলদীঘি মডেল কিন্ডারগার্টেন এ যায়। মেয়েকে স্কুলের মাঠে রেখে স্কুলের পরিচালকের কক্ষে কিছুক্ষণ অবস্থান শেষে বাইরে এসে মেয়েকে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি করে। এরপর সে শাজাহানপুর থানায় মৌখিক অভিযোগে সন্দেহভাজন হিসাবে তার নিকটাত্মীয়দের নাম বলে।

পুলিশ সুপার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে শাজাহানপুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে এবং মূল রহস্য উদঘাটিত হয়।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, অভিযোগকারী রিতা তার দ্বিতীয় বিয়ের পর থেকে প্রায় ৭ বছর বাবার বাড়ীতে প্রথম পক্ষের ছেলে ফাহিম নূরে আলম নক্ষত্র এবং দ্বিতীয় পক্ষের ২টি মেয়েসহ বসবাস করে আসছে। নক্ষত্র সুলতানগঞ্জ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তার স্বামী ঢাকার আদাবর এলাকায় থাকে।

Reneta

বাবার বাড়ীতে অবস্থান করা নিয়ে তার ভাই-ভাতিজাদের সঙ্গে বিভিন্ন সময়ে ঝগড়া-ঝাটি এবং মনোমালিন্যের সৃষ্টি হতো। তা সমাধানে এলাকার মুরুব্বিরা কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সম্পতি সে ভাতিজাদের মামলা দিয়ে শায়েস্তা করার হুমকি দেয় বলে এলাকাবাসীরা জানায়।

পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় তার প্রথম পক্ষের ছেলে নক্ষত্রকে নিয়ে ব্যাটারিচালিত রিক্সাযোগে মধ্য ফুলদীঘি এলাকায় অবস্থিত তার মেয়ে মেঘলার স্কুলে যায়। স্কুলে গিয়ে মেয়ে মেঘলাকে নক্ষত্রের হাতে তুলে দেয়। নক্ষত্র তার সৎবোনকে নিয়ে তার সৎ বাবা মোঃ মিঠু আহমেদের(৩৫) হাতে তুলে দেয়।

মিঠু পূর্ব পরিকল্পনা অনুযায়ী বগুড়া শহরের এডওয়ার্ড পৌরপার্কের সামনে অবস্থান করছিল। সে ঢাকায় বসবাস করলেও অপহরণ নাটকের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগেই বগুড়া এসে শ্বশুর বাড়ীতে না উঠে অজ্ঞাত স্থানে অবস্থান করছিল। পরে মিঠু মেঘলাকে দুপচাঁচিয়া থানার চামরুল ইউনিয়নের বেড়া গ্রামে তার ভায়রা জাহিদুল ইসলামের বাড়ীতে নিয়ে যায়।

খবর পাওয়ার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে অভিযোগকারী রিতা, তার ভাতিজা দুর্জয়, ছেলে নক্ষত্র, ২য় স্বামী মিঠু আহমেদকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাজাহানপুর থানা পুলিশের জিজ্ঞাসাবাদে নক্ষত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া শিশু মেঘলাকে তার খালা ছবি বেগম এবং খালু জাহিদুল ইসলাম রিতার বাবার বাসার সামনে রেখে গেলে শাজাহানপুর থানা পুলিশ শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক শত্রুতার কারণে ভাই-ভাতিজাদের শায়েস্তা করতে এই ঘটনা ঘটিয়েছে বলে রিতা পুলিশের কাছে স্বীকার করেছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বগুড়াশিশু অপহরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাওর অঞ্চল নিয়ে কী বলছেন খালেদা জিয়া?

পরবর্তী

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর স্বপ্ন তছনছ

পরবর্তী

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর স্বপ্ন তছনছ

মে দিবসের দাবি হোক শ্রমিকদের অধিকার বাস্তবায়ন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT