চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইস এ্যাডমিরাল’ র‌্যাংক ব্যাজ পরানো হলো নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এ্যাডমিরাল-এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রোববার সকালে গণভবনে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে ভাইস এ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।’

Banglabid

তিনি বলেন, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন।

নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

Reneta

বাংলাদেশ কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক (বিসিজি) রিয়ার এ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে নতুন নৌবাহিনী প্রধান নিয়োগ করা হয়েছে। তিনি গত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া সাবেক নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ভাইস এ্যাডমিরাল হিসাবে পদোন্নতি প্রাপ্ত, তৎকালিন রিয়ার এ্যাডমিরাল, এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর নিয়োগ ২৬ জানুয়ারি বিকাল থেকে কার্যকর হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT