চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইজান’-এর কারণেই কি পিছিয়ে গেল দুই ছবির মুক্তি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

গেল ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি। সেখানকার নামী প্রযোজনা সংস্থা এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত এই ছবিটি আমদানিতে (সাফটা চুক্তি) মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে।

আগামী ২০ জুলাই মুক্তি পাবে শোনা যাচ্ছে। তার আগে এদেশের দর্শকদের কাছে ‘ভাইজান এলো রে’ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। সিনেমা হল মালিকরাও আশায় বুক বেঁধে আছেন, ‘ভাইজান’ দিয়ে তাদের ব্যবসা চাঙ্গা করবেন।

আগামী ২০ জুলাই ‘ভাইজান এলো রে’ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবির কারণেই ২৭ জুলাই মুক্তির কথা থাকলেও বাংলাদেশের দুই ছবির মুক্তি পিছিয়ে গেছে। একটি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহি জুটির ‘জান্নাত’। আরেকটি মিনহাজ অভি পরিচালিত ফেরদৌস ও নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ ছবি। পৃথকভাবে দুই ছবির নায়ক ও নায়িকা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ২৭ জুলাই তাদের ছবি মুক্তি পাবে না।

Banglabid

‘জান্নাত’ ছবির নায়ক সাইমন সাদিক বলেন, আগামী অক্টোবর মাসে ‘জান্নাত’ মুক্তি পাবে। আমাদের ছবি ভালো। এই ছবির জন্য আমাদের পুরো ইউনিটের বেস্ট অ্যাফোর্ড রয়েছে। সেজন্য আমরা অক্টোবর মাসকে ‘জান্নাত’ মুক্তির উপযুক্ত সময় বলে মনে করি। বিশ্বকাপের পর ঈদুল আজহার আমেজ চলে আসবে। সবদিক বিবেচনা করে জান্নাতের মুক্তি পেছানো হয়েছে। ‘ভাইজান এলো রে’ ছবির জন্য মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়!

‘মেঘকন্যা’ ছবির নায়িকা নিঝুম রুবিনা বলেন, ২৭ জুলাই ‘মেঘকন্যা’ মুক্তির কথা ছিল। কিন্তু ওই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। ঈদুল আজহার পর ‘মেঘকন্যা’ মুক্তি দেওয়া হবে। এর আগে গেল ২৯ জুল চ্যানেল আই অনলাইনকে নায়িকা নিঝুম রুবিনা ‘অনুমান করে’ বলেছিলেন, ভাইজান এলো রে যদি ২০ জুলাই মুক্তি পায় তবে ‘মেঘকন্যা’র মুক্তি নাও দিতে পারেন! কারণ, ‘ভাইজান এলো রে’ শাকিব খানের ছবি। কমপক্ষে দুই সপ্তাহ করে প্রতি হলে চলবে এই ছবি। তখন ‘মেঘকন্যা’ মুক্তি দিলে ব্যবসায়িকা ভাবে ক্ষতির মুখে পড়তে পারে! সবকিছু বিবেচনা করে মুক্তির সিদ্ধান্ত পেোনো হয়েছে ‘মেঘকন্যা’ ছবির।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র প্রদর্শক সমিতি এক নেতা জানান, শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবি মুক্তি পাবে ২০ জুলাই। পরের মাস (আগস্ট) এর শেষ সপ্তাহে ঈদুল আজহা। ভাইজান ২০ জুলাই থেকে ঈদুল আজহা পর্যন্ত প্রদর্শিত হবে। যার ফলে অন্য ছবিগুলো মার খেতে পারে! এ কারণে বাকি প্রযোজক বা শিল্পী, নির্মাতারা চাচ্ছেন শাকিব খানের ছবির সঙ্গে রিস্ক নিতে চাচ্ছেন না। আর হল মালিকরা তো বেশি আগ্রহ দেখাবে শাকিবের ছবির দিকে।

Reneta

‘ভাইজান এলো রে’র বিণিময়ে থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’। বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। জানা যায়, এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ছবিটি মুক্তি দেয়ার জন্য অনুমোদন পেয়েছে। এমনকি সম্প্রতি মন্ত্রণালয় প্রদত্ত চিঠিও হাতে পেয়েছে। সেজন্য চলতি সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়ার সম্ভাবনা রয়েছে ‘ভাইজান এলো রে’। সেন্সর ছাড়পত্র পেলেই ২০ জুলাই বাংলাদেশে ছবিটির মুক্তিতে আর কোনো বাঁধা থাকবে না।

‘ভাইজান এলো রে’ ছবি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। বিপরীতে থাকছেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার। ঈদে ওপার বাংলায় ছবিটি মুক্তির পর ব্যবসায়িকভাবে ভালো চলছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে মুভিজনিঝুম রুবিনাভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খানসাইমন সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রোয়েশিয়া প্রেসিডেন্টের নাচ, পুতিনের অভিনন্দন

পরবর্তী

কোটা: নির্ধারিত সময়ে কাজ শেষের আশ্বাস পর্যালোচনা কমিটির

পরবর্তী
কোটা

কোটা: নির্ধারিত সময়ে কাজ শেষের আশ্বাস পর্যালোচনা কমিটির

‘ওবামাকেয়ার’ নীতির হাজার কোটি ডলার আটকে দিচ্ছেন ট্রাম্প

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT