চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যত টাইগারদের খোঁজে

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:৫৪ অপরাহ্ণ ২৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

দেশের ভবিষ্যত ক্রিকেটারদের তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট। সাকিব, তামিম, মুস্তাফিজদের পর সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ ইউনিটে। ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং সবদিকেই দক্ষ করে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যত টাইগারদের।

২২ গজে টাইগারদের দূর্দান্ত পারফরম্যান্স বিশ্বের কাছে ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে পরিচিত করেছে বাংলাদেশকে। মুস্তাফিজদের মত দেশের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের সামনে তুলে আনতে ২০০৪ সালে হাইপারফরম্যান্স বা এইচপি ইউনিট গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এ ইউনিটের মাধ্যমেই উঠে এসেছে সাকিব, তামিম, মুশফিকের মতো খেলোয়াড়রা। দীর্ঘ আট বছর পর আবারও শুরু হয়েছে এইচপির কার্যক্রম। এইচপি ইউনিটে প্রশিক্ষণের মাধ্যমে পেস বোলার, স্পিন বোলার, ব্যাটসম্যান ও উইকেটকিপার বের করে আনা হবে। প্রাথমিক অবস্থায় চার মাস ধরে চলবে এ কার্যক্রম।

Banglabid

প্রধান কোচ ম্যালচি লয় বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যে প্রতিভা আছে তা সত্যিই বিস্ময়কর। মুস্তাফিজের মতো প্রতিভারা সাড়া দেশেই ছড়িয়ে আছে। সঠিক প্রশিক্ষণ পেলেই এসব ক্রিকেটার হয়ে উঠবে একেকজন মুস্তাফিজ, একেকজন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত টাইগারদের বের করে আনাই তাদের লক্ষ্য।

এই কার্যক্রমের পাশাপাশি বছরজুড়ে উদীয়মান ও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে হাইপারফরম্যান্স ইউনিটের অধীনে এলিট প্রোগাম নামে প্রশিক্ষণ চলবে। যারা জাতীয় দলের বাইরে চলে যান তারাও যাতে হারিয়ে না যান সে লক্ষ্যে তাদের জন্যও থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা ।

বিসিবির সিনিয়র সহ-সভাপতি এবং এইচপি ইউনিটের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, এই স্কোয়াডে বিভিন্ন ক্যাটাগরির ব্যাটসম্যান, বোলার, উইকেটকিপার এবং অলরাউন্ডার আর আন্ডার-সেভেন্টিন প্লেয়াররা রয়েছে যারা খুবই প্রতিভাধারী। এদেরকে আগে থেকেই এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে করে ভবিষ্যতের জন্য আরো ভালো করে গড়ে তোলা যায়।

Reneta

তাছাড়া এই খেলোয়াড়দের শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক ফিটনেস গড়ে তোলার উপরও জোর দেওয়া হচ্ছে। ফলে একটা প্লেয়ার যখন জাতীয় দলে আসবে তাকে যেন নতুন করে সব কিছু না শেখাতে হয়।

আট কোটি টাকা খরচের হাইপারফরম্যান্স ইউনিটে বর্তমানে ২২ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইফতারে রুচি বাড়াবে ঝাল প্যানকেক

পরবর্তী

এখনো খোঁজ মেলেনি তাহমিদের

পরবর্তী

এখনো খোঁজ মেলেনি তাহমিদের

ওটা ভুয়া সংবাদ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT