চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, পেছনে USAID লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবস্থান করা দশ লাখ রোহিঙ্গার নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে আসা ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেজন্য সবার সহযোগিতা দরকার।’

মানবপাচারকে একটি আন্তর্জাতিক সমস্যা অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যথাযথ শিক্ষার অভাবসহ বেশকিছু সমস্যা আছে। এগুলো মানবপাচার সম্পূর্ণ বন্ধের পথে অন্তরায়। এসব বিষয় নিয়ে সমাধানে সরকার সব সময় কাজ করে যাচ্ছে।

Banglabid

মানব পাচারকারীরা দেশ, জাতি ও পরিবারের চরম শত্রু উল্লেখ করে তিনি বলেন, এদের সামাজিকভাবে বর্জন করুন এবং তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে। গোয়েন্দাদের মাধ্যমে কোথাও কোনও তথ্য পেলেই সেখানে অভিযান চালানো হয়। ’

Reneta

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিয়ার রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্স হ্যারির বাগদানের আংটির দাম কত?

পরবর্তী

রোহিঙ্গা তরুণীরা কি দেহ ব্যবসায় জড়াতে বাধ্য হচ্ছেন?

পরবর্তী
রোহিঙ্গা তরুণীদের জন্য অন্ধকার ও অস্পষ্ট ছবি, সম্ভাব্য উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা তরুণীরা কি দেহ ব্যবসায় জড়াতে বাধ্য হচ্ছেন?

হবিগঞ্জের সেই স্কুলে বর্ধিত ফি কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT