চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় খেসারতের শঙ্কায় রিয়াল মাদ্রিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

কাদিজের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-১ ব্যবধানে; তবে কোপা দেল রের এই একটা ম্যাচই এখন রিয়াল মাদ্রিদের গলার কাঁটা, যেটি শেষ পর্যন্ত রিয়ালকে টুর্নামেন্ট থেকেই বিদায় করে দিতে পারে। রিয়ালের কোপা দেল রে থেকে বিদায়-শঙ্কার উৎস ডেনিস চেরিশেভ।

রোনালদো-বেনজেমা-বেলদের বিশ্রামে রেখে রাফা বেনিতেজ কাদিজের বিপক্ষে দল সাজান তরুণদের দিয়ে। রুশ স্ট্রাইকার তাই ঢুকে পড়েন প্রথম একাদশে। তবে চেরিশেভকে এদিন খেলানোর সুযোগ ছিল না।

গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলতে গিয়ে তিনটি হলুদ কার্ড দেখেন চেরিশেভ। যার সর্বশেষটি ছিল সেমিফাইনালে বার্সার বিপক্ষে। নিয়ম অনুযায়ী কোপা দেল রে-তে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন তিনি। এ বিষয়টিই জানা ছিলো না রিয়াল কোচের।

Banglabid

প্রথম একাদশে জায়গা পাওয়া চেরিশেভ গোলও করেন ম্যাচের তৃতীয় মিনিটে। তবে বিভিন্ন মাধ্যমে চেরিশেভের ‘অযোগ্যতা’ নিশ্চিত হয়ে দ্বিতীয়ার্ধে আর তাকে মাঠে নামাননি বেনিতেজ।

কোপা দেল রে-র নিয়ম অনুসারে এমন ঘটনায় প্রতিপক্ষ দল অভিযোগ জানালে নিষেধাজ্ঞা না মানা দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিধান আছে। দুই বছর আগে ওসাসুনার উনাই গার্সিয়া নিজেদের শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বলে এক ম্যাচ বসে থাকার কথা। তবে গত মৌসুমের প্রথম ম্যাচেই তাকে মাঠে নামায় ওসাসুনা, ফলে কোপা দেল রে থেকে ওসাসুনা বাদ পড়ে যায়।

ইসকোর দুই চেরিশেভের এক গোলে জয় পেলেও রিয়াল বিদায়ের শঙ্কায়। লা ব্লাঙ্কোসদের কোপা ভাগ্য অনেকটাই নির্ভর করছে এখন কাদিজের অভিযোগ জানানোর ওপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেনে নিন পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে কোথায়

পরবর্তী

চেন্নাইতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

পরবর্তী

চেন্নাইতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

এবার ‘কোহিনুর’ দাবি করলো পাকিস্তান

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT