চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পুকুরিয়ার কয়লা আত্মসাৎ: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৮
অর্থনীতি
A A
বড়পুকুরিয়া কয়লা খনি-কয়লা আত্মসাৎ

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আত্মসাতের ঘটনায় কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনের বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবারই ফৌজদারি মামলার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছিল পেট্রোবাংলা। এছাড়া বড়পুকুরিয়া খনির সংশ্লিষ্ট চার কর্মকর্তা যেন বিদেশ যেতে না পারে, সে ব্যবস্থা নিতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক।

রাজধানীর তেজগাঁও থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ।

চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বড়পুকুরিয়া খনির কয়লা চুরি হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পেট্রোবাংলার তদন্ত দল বড়পুকুরিয়াতে সরেজমিনে তদন্ত করছে বলেও তিনি জানান।

কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত দল।

দুদকের তদন্ত দল মঙ্গলবার দুপুরে পেট্রোবাংলায় গিয়ে কয়লা উত্তোলন, ব্যবহার, বিক্রি, বার্ষিক হিসাবসহ বিভিন্ন নথি নিয়ে যায়। একই সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাও করেছে তারা।

দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল পেট্রোবাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে।

চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শেষে শামসুল আলম বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। সকল বিষয় পর্যালোচনা শেষে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেব।’

পেট্রোবাংলা সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লা খনির পরিচালক (অপারেশন) এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা ছাড়াও অন্যদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বড়পুকুরিয়াবড়পুকুরিয়া কয়লা খনিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওজিলের অবসরে ‘অন্ধকারে’ লো

পরবর্তী

পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের কপালে চিন্তার ভাঁজ

পরবর্তী

পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের কপালে চিন্তার ভাঁজ

পাকিস্তানের জাতীয় নির্বাচন

পাকিস্তানে ভোট চলছে, জরিপে এগিয়ে ইমরান খান

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT