চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লাটারের দুর্নীতির প্রমাণ এফবিআই’র হাতে

রেজাউল করিম রেজাউল করিম
১০:৫৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বরখাস্ত হওয়া সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

রোববার বিবিসি জানিয়েছে, ফিফার বিপুল অবৈধ আর্থিক লেনদেন নিয়ে তদন্তের কাজ প্রায় শেষ করে এনেছেন মার্কিন গোয়েন্দারা।

তদন্তে আরো ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতির বহু প্রমাণ পায় এফবিআই। এই দুর্নীতির সঙ্গে উঠে এসেছে সাবেক সভাপতি জোয়াও হ্যাভেজেস ও প্রধান নির্বাহী রিকার্ডো টেক্সিরিয়ার নামও। টিভি ও মার্কেটিং স্বত্ত্ব পেতে এই অর্থ তাদের দিয়েছিলো ক্রীড়া বাণিজ্য সংস্থা আইএসএল।

Banglabid

তাদের তদন্তে উঠে অাসে, অধিকাংশ আর্থিক দুর্নীতির ঘটনার সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষ যোগ ছিলো ব্লাটারের। তাই তদন্তের স্বার্থে তাকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে। বহিষ্কৃত ফিফা সচিব জেরম ভালকেও সেই বিতর্কে গ্রেপ্তার হতে পারেন।

চলতি বছরে প্রথমবার ফিফার আকাশছোঁয়া আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে চলে আসতেই সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যৌথভাবে তদন্তে নামেন। তদন্তের জেরে বিভিন্ন সময়ে বেশ কিছু প্রভাবশালী ফুটবল কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগীয় দফতরের কাছে এফবিআই যে গোপন ফাইল জমা দিয়েছে, সেখানে ষড়যন্ত্রকারীদের তালিকায় ব্লাটার এবং ভালকের নাম রয়েছে।

Reneta

ব্লাটারের বিরুদ্ধে অভিযোগ ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ভোট কেনার ব্যাপারে ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে ১০ মিলিয়ন ডলার দেওয়ার ব্যাপারে প্রচ্ছন্ন সমর্থন ছিলো ব্লাটারের।

এছাড়া ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়েও ব্লাটারসহ তার অনুসারীদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে। ফিফার বহিষ্কৃত সচিব ভালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্বকাপের টিকিট বন্টন নিয়ে ঘুষ নিয়েছিলেন।

মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, দুর্নীতির উৎসে পৌঁছতে হলে ব্লাটার এবং ভালকেকে গ্রেফতার করা দরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাফিফা দুর্নীতিসেপ ব্লাটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিবিয়া উপকূল থেকে সাড়ে ৪ হাজার শরণার্থী উদ্ধার

পরবর্তী

আত্মহত্যাও ঠেকাবে ফেসবুক

পরবর্তী

আত্মহত্যাও ঠেকাবে ফেসবুক

ভালোবাসার লাল গোলাপে মানবতার বার্তা

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT