চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার হত্যার প্রথম রায়ে দুই ঘাতকের ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় দুই আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দু’জনকেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ প্রথমবারের মতো কোনো ব্লগার হত্যা মামলায় রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দীপ এবং রেদোয়ানুল আজাদ রানা। দীপ আটক থাকলেও রানা পলাতক রয়েছেন।

এ মামলায় অন্য আসামীদের মধ্যে মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরো ১ বছর কারাগারে থাকতে হবে।

বাকি আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এদের মধ্যে আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদিস মুফতি জসীম উদ্দিন রাহমানীকে ৫ বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।

অন্য তিন আসামী এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ ও নাফির ইমতিয়াজকে ১০ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে প্রত্যেকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Reneta

আরেক আসামী সাদমান ইয়াছির মাহমুদকে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। 

২০১৩ সাল থেকে চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত দেশের ছয় জন ব্লগারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। যার প্রথম শিকার ছিলেন ব্লগার রাজীব হায়দার। 

গত সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক সাঈদ আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারিক রায়ের দিন নির্ধারণ করেছিলেন।

চলতি বছর ১৮ মার্চ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদিস মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৮জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। পরে ওই আদালত থেকে গত ১১ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহবুবুর রহমান ও আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ যুক্তিতর্কে অংশ নেন।

গত বছর ১৪ অক্টোবর মামলার অভিযোগপত্র আমলে নেন মহানগর দায়রা জজ রুহুল আমিন। ওই অভিযোগপত্রে বলা হয়, আটক আসামিরা আদালতে রাজীব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। শুধু মুফতি জসীম উদ্দিন রাহমানী নিজের জড়িত থাকার কথা স্বীকার না করলেও অপর স্বীকারোক্তি দানকারী আসামিরা রাজীবকে হত্যার জন্য রাহমানী নির্দেশ দিয়েছিল বলে স্বীকার করেছেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরে পলাশনগর এলাকায় ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ব্লগার রাজীবের পুরো নাম আহমেদ রাজীব হায়দার, যিনি ‘থাবাবাবা’ নামে ব্লগ লিখতেন। পেশায় তিনি একজন স্থপতি ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগারব্লগার রাজীবব্লগার হত্যাব্লগার হত্যার বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT