চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র‌্যাড দায়িত্বহীন, তার কাছে আমার সন্তান অনিরাপদ: জোলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

প্রায় এক যুগ একসঙ্গে বাস করে রীতিমত সুখী দাম্পত্যের আইডল হয়ে গিয়েছিলেন হলিউডের সুপারস্টার জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু তাদের যৌথ জীবনেও নেমে আসে অবিশ্বাস। পরিণতিতে বিচ্ছেদও দেখেছে বিশ্ব। কিন্তু কেন তারা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন? এমন প্রশ্ন অনেকের। এবার তা স্পষ্ট করলেন অ্যাঞ্জেলিনা জোলি।

দীর্ঘ ১০ বছর একসাথে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে বিয়ে না করে এতো বছর একসাথে থাকলেও বিয়ে করার দুই বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে তাদের। বিশ্ব মিডিয়ায় আলোড়ন তুলেছিলো তাদের বিচ্ছেদের খবর। বছর ঘুরে ফের আলোচনায় ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ কাহিনী!

এর কারণ মূলত সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলির একটি সাক্ষাৎকারকে ঘিরে। সেখানে তিনি বিচ্ছেদের কারণ জানিয়ে ব্র্যাড পিটের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তার দাবী, বিয়ের পর সন্তানদের দেখভাল করার দায়িত্ব পালন করেনি পিট। সন্তানের প্রতি মোটেও দায়িত্ববান ছিলো না সে। দাম্পত্য জীবনে কলহের অন্যতম কারণ হিসেবেও পিটের বেখেয়ালিপনাকে দায়ি করেছেন জোলি। এছাড়া বিচ্ছেদের পর অর্থনৈতিক ভাবেও সন্তানদের পাশে দাঁড়াননি পিট, এমন অভিযোগই করেন জোলি।

Banglabid

বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে এটা নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে। সে প্রসঙ্গেও সাক্ষাৎকারে কথা বলেছেন জোলি। তিনি মনে করেন, পিট একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ। তার কাছে কোনোভাবেই তিনি সন্তানদের রাখা নিরাপদ মনে করেন না।

সন্তানের অভিভাকত্ব নিয়ে আদালতের মামলার দীর্ঘসুত্রিতার কথা উল্লেখ করে জোলি আরো বলেন, যত দ্রুত সম্ভব এই মামলা শেষ করা উচিত। কারণ মামলার নিস্পত্তির উপর নির্ভর করছে কয়েকটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ।

ব্র্যাঞ্জেলিনা জুটির সন্তান রয়েছে মোট ছয়জন। যার মধ্যে তিনটি সন্তান তারা দত্তক নিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদের পর ছয়টি সন্তানকেই নিজের সাথে রাখতে চেয়েছিলেন জোলি। কারণ দায়িত্বজ্ঞানহীন পিটের কাছে সন্তানদের রাখাটা মোটেও নিরাপদ মনে করেন না জোলি। এখন দেখার বিষয়, আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিটলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টি-টুয়েন্টি সিরিজ জয় অবাক করার মতো ছিল’

পরবর্তী

৬ দফা দাবি জানিয়ে রাবিতে নিপীড়নবিরোধী আন্দোলন স্থগিত

পরবর্তী

৬ দফা দাবি জানিয়ে রাবিতে নিপীড়নবিরোধী আন্দোলন স্থগিত

মধ্যম মানের অপোর স্মার্টফোন এ৩এস এখন বাংলাদেশে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT