চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

সরকার পরিচালিত বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মত জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এসব স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনে একটি প্রস্তাবনা তৈরিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

৯ মাস বয়সী এক শিশু ও তার মায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন।

Banglabid

মন্ত্রী পরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, গণপূর্ত সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব এবং বেসামরিক কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

হাইকোর্টের রুল জারির পর আইনজীবী আব্দুল হালিম সাংবাদিকদের বলেন: আদালতের অনুমতি নিয়ে ৯ মাস বয়সী শিশু উমাইর বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান এই রিটটি করেন। এর আগে ইসরাত হাসান তার বাচ্চাকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার সময় এয়ারপোর্টে ৫ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। এই দীর্ঘ সময় অপেক্ষমাণ থাকার সময় কোথাও তিনি ব্রেস্ট ফিডিং কর্নার খুঁজে পাননি। স্বাভাবিকভাবেই এ সময় বিড়াম্বনায় পড়তে হয় তাকে। এছাড়া দেশের সর্বত্র স্মোকিং জোন আছে কিন্তু ব্রেস্ট ফিডিং কোনো কর্নার নেই বা বেবি কেয়ার জোন নেই। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ-প্রতিবেদন হয়েছে। তবে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ না করার পরিপ্রেক্ষিতে এই রিট আবেদনটি করা হয়। এরপর হাইকোর্ট ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন প্রশ্নে রুল জারি করেছেন।

Reneta

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন: আদালতের অনুমতি নিয়ে গত সপ্তাহে তিনি এবং তার ৯ মাস বয়সী সন্তান আদালতে রিট আবেদনটি করেন। সন্তানের পক্ষে হলফনামা করেছেন তার বাবা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেস্ট ফিডিং কর্নাররুলহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের রুল, যা বললেন রিটকারি

পরবর্তী

দুদকের মামলায় খালেদ-শামীম ৭ দিনের রিমান্ডে

পরবর্তী

দুদকের মামলায় খালেদ-শামীম ৭ দিনের রিমান্ডে

আসছে 'টম অ্যান্ড জেরি' মুভি

সর্বশেষ

ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT