চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট: নতুন গণভোটের দাবি নাকচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

নতুন করে গণভোট চেয়ে কয়েত লাখ লোকের স্বাক্ষর করা আবেদন নাকচ করে দিয়েছে ব্রিটিশ সরকার। গত মাসে গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ারই সিদ্ধান্ত দিয়েছিল ব্রিটেনের জনগণ।

এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছিলই। কে জানে হয়তো ভোট দেওয়ার পরই তাদের মনে হয়েছিল ভুল হয়ে গেলো। তাই নতুন করে আবার গণভোটের দাবিও তুলেছিল ইইউ থেকে বেরোনোর বিপক্ষের মানুষরাই।

সেই চাওয়ার পূরণের জন্যই ১.৪ মিলিয়ন মানুষ একটি আবেদনে স্বাক্ষরও করেছিল। কিন্তু তাদের সেই চাওয়াকে সরাসরি নাকচ করে দেয় ব্রিটেনের সরকার। এর মাধ্যমে নতুন করে গণভোটের আর কোনো সুযোগ থাকলো না ব্রিটেনবাসীর জন্য। 

Banglabid

ওই আবেদনের জবাবে ব্রিটেন সরকার জানায়, ৩৩ মিলিয়ন মানুষ গণভোট দিয়েছে। তাদের মতামতকেও সম্মান দেখানো উচিত। এখন আমাদের ইইউ ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময়।

এর আগে গণভোটের মাধ্যমে ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে হাজার হাজার ব্রিটেনবাসী। বিক্ষোভকারীরা ইইউ’র ৫০ ধারা অনুসারে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বন্ধে সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান।

বাস্তবতা অবশ্য এখন আর ব্রিটেনের ইচ্ছার ওপর নির্ভর করছে না। গণভোটের পর দু’বছরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে যেতে দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্রিটেনকে তাগাদা দিচ্ছে ইইউ। এই অবস্থায় পুনরায় যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে ব্রিটেনকে আগে ইইউ ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Reneta

গণভোটের ফলাফলে প্রায় ৫২%-৪৮% ব্যবধানে ইইউ ছাড়ার সিদ্ধান্ত জয় পাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেন। আগামী অক্টোবরে পদত্যাগ করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

পরবর্তী

আইজিপির প্রশ্ন ‘মৌন’ হেফাজত কি জঙ্গিবাদের সমর্থক?

পরবর্তী

আইজিপির প্রশ্ন ‘মৌন’ হেফাজত কি জঙ্গিবাদের সমর্থক?

যুক্তরাষ্ট্র ভ্রমণেও সতর্কতা জারি

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT