চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে সাধারণ নির্বাচন বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৪২ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

বৃহস্পতিবার যুক্তরা‌জ্যে নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণারও ইতি ঘটে‌ছে। প্রধান দুটি বড় দল মরিয়া একক সংখ্যাগরিষ্ঠতা পেতে।

ব্রিটেনের নির্বাচন নিয়ে এই প্রথমবারের মত বড় ধরণের উদ্বেগ তৈরি হয়েছে দেশটির রাজনৈতিক মহলে। বড় রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা কমে যাওয়া এবং পার্লামেন্টে প্রভাবশালী আঞ্চলিক দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) শক্ত অবস্থানের কারণেই এই উত্তেজনা।

এছাড়া নির্বাচনপূর্ব জরিপের প্রত্যেকটিতেই দেখা গেছে, কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাই জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি। আর এজন্যই স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো ছোট দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফলে রক্ষণশীল টোরি পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং উদারপন্থি লেবার পার্টির নেতা মিলিব্যান্ড ছোট দলগুলোর সঙ্গেই শেষ মুহূর্তের হিসেব-নিকেশ নিয়ে ব্যস্ত রয়েছেন।

ডেভিড ক্যামেরন বলছেন, অনিশ্চয়তা এড়াতে নির্বাচনের পরের সপ্তাহে গোপন সমঝোতা, ঘুষ লেনদেন এবং বিশৃঙ্খলার পরিবর্তে দীর্ঘ পাঁচ বছরের জন্য দেশে স্থিতিশীলতা বজায় রাখাটাই বেশি গুরুত্ত্বপূর্ণ। তাই জনগণকে তিনি ‘ব্রিটেনের উজ্জ্বল ভবিষ্যৎ’ গড়ার লক্ষ্যে তাকে কাজ করার সুযোগ করে দেবার অনুরোধ করছেন।

আর লেবার পার্টির নেতা মিলিব্যান্ড তার নির্বাচনী প্রচারণায় রাষ্ট্রীয় অর্থায়নে জাতীয় স্বাস্থ্যসেবা কর্মসূচির পরিকল্পনার ওপর গুরুত্ত্ব দিয়ে ভোট চাইছেন। তার ঘোষণা, তিনি এমন সরকার গঠন করতে চান, যা লোকের জন্য কাজের সুযোগ তৈরি করবে।

এবার দেখার পালা ভোটযুদ্ধে জয়ের মালা কার গলায় উঠে।

বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী

ব্রিটেনের এই সাধারণ নির্বাচনের দৌড়ে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীরাও পিছিয়ে নেই। এবারের সাধারণ নির্বাচনে ১২ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন, লিবাররেল ডেমোক্র্যাটস থেকে ৩ জন এবং কানজারভেটিভ পার্টি থেকে ১ জন। এর মধ্যে হ্যামস্টেড এবং কিলবার্ন আসনে লেবার পার্টির হয়ে লড়ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক এবং ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে লড়ছেন রূপা হক।

ট্যাগ: ডেভিড ক্যামেরনব্রিটেনব্রিটেনে নির্বাচনলেবার পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট

পরবর্তী

কম্বোডিয়ায় কৃষি উৎসব

পরবর্তী

কম্বোডিয়ায় কৃষি উৎসব

শেয়ার বাজারে নজর দিন: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT