চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের নির্বাচনে টিউলিপ-রুশনারাসহ বাংলাদেশী বংশোদ্ভূত ১৪ প্রার্থী

সাবিত খান সাবিত খান
১০:৫৪ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
প্রবাস সংবাদ
A A
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের ছবি

ব্রিটেনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ১৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৮ জন লেবার পার্টির পক্ষে, ১ জন লিবারেল ডেমোক্রেটস, একজন ফ্রেন্ডস পার্টি এবং চারজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন।

যুক্তরাজ্যের সর্বশেষ নির্বাচনটি হয় ২০১৫ সালের ৭ মে। সেই নির্বাচনে সংসদের ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টিতে জয় পেয়ে ক্ষমতাসীন হয় কনজারভেটিভ পার্টি।

২০১৫ সালের সেই নির্বাচনে ৫ জন ব্রিটিশ-বাংলাদেশি লেবার পার্টির পক্ষে ভোটযুদ্ধে নামলেও সফল হন ৩ জন রুশনারা আলী (বেথনাল গ্রীন অ্যান্ড বো), টিউলিপ সিদ্দিক (হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন) এবং রুপা হক (ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন)। এই তিনজন আগামীকালের নির্বাচনেও একই আসন থেকে লড়াই করছেন।

Banglabid

লেবার পার্টির হয়ে আরও রয়েছেন আনোয়ার বাবুল মিয়া (ওয়েলিং অ্যান্ড হ্যাটফিল্ড), মেরিনা আহমেদ (বেকেনহাম) , রউশন আরা (সাউথ থেনেট), ফয়সাল চৌধুরী এমবিই (স্কটল্যান্ডের এডিনবরা সাউথ ওয়েস্ট) এবং আব্দুল্লাহ রুমেল খান (পোর্টসমাউথ নর্থ)। এছাড়াও সাজু মিয়া (ওয়াইর ফরেস্ট) লিবারেল ডেমোক্রেটস এর প্রাথী, আফজাল চৌধুরী (ইস্টহ্যাম) ফ্রেন্ডস পার্টির হয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন।

চারজন স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসরুর (বেথনালগ্রীন অ্যান্ড বো), অলিউর রহমান (পপলার এন্ড লাইম হাউজ), আবু নওশেদ (ইয়ার্ডলি, বার্মিংহাম) এবং মির্জা জিল্লুর (ইস্টহাম) রয়েছেন নির্বাচনী লড়াইয়ে।

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার (ব্রেক্সিট) প্রস্তুতিতে বিরোধী দলগুলো ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন থেরেসা, তাই আগাম নির্বাচনের ওই ঘোষণা বলে তিনি জানান।

Reneta

এবারের নির্বাচনে জঙ্গি হামলা একটি বড় ইস্যু। তিন মাসেরও কম সময়ে যুক্তরাজ্যে তিনটি সন্ত্রাসী হামলা হয়েছে। যার সর্বশেষটিতে লন্ডন ব্রিজে হামলায় নিহত হন ৭ জন এবং আহত হন ৪৮ জন। এর আগে ২২ মে ম্যানচেষ্টারে আত্মঘাতী হামলায় ২২ জন মারা যান। মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় ৫ জন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেনে নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী

চীনে ছোট ছোট রোবটের নাচ জয় করেছে দর্শক হৃদয়

পরবর্তী

চীনে ছোট ছোট রোবটের নাচ জয় করেছে দর্শক হৃদয়

মিলারের প্রতিরোধের পর নিরাপদে প্রোটিয়ারা?

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT