চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের দ্রুত বিদায় চায় ইইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৫, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর ইইউ বলছে, ব্রিটেন যত দ্রুত বেরিয়ে যায় ততই ভালো। ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শাল্‌জ ইইউর এমন অবস্থান নিশ্চিত করেন।

গণভোটের ফলাফলে প্রায় ৫২%-৪৮% ব্যবধানে ইইউ ছাড়ার সিদ্ধান্ত জয় পাওয়ার পর শুক্রবার যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেন। তবে অক্টোবরে পদত্যাগের পর তার উত্তরসূরি এসে ব্রেক্সিট আলোচনা এগিয়ে নেবেন – ক্যামেরনের এই ঘোষণার কারণে ব্রিটেনের ইইউ ত্যাগ প্রক্রিয়া দীর্ঘ হবে বলে সাবধান করেছেন মার্টিন।

মার্টিন জানান, কোনো দেশের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়াটি দ্রুততর করার জন্য লিসবন চুক্তির ৫০ নং ধারায় কোনো সুযোগ রয়েছে কিনা ইইউ’র আইনজীবীরা তা খতিয়ে দেখছেন।

Banglabid

ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে ইইউ’র সংগঠনগুলো। তবে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট বললেন, অনিশ্চয়তা একেবারেই কাম্য নয়। এর উল্টোটাই এখন প্রয়োজন। তিনি বলেন, ‘ব্রিটিশ রাজনৈতিক দলের অন্তর্কোন্দলের হাতে পুরো একটা মহাদেশ জিম্মি হয়ে পড়বে এটা মেনে নেয়া খুব কষ্টকর।’

‘এটি (ইইউ ছাড়ার প্রক্রিয়া) একমাত্র যুক্তরাজ্য সরকারের হাতেই রয়েছে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে,’ বলেন মার্টিন, ‘আমাদের খেয়াল রাখতে হবে যে, ইইউ ত্যাগের আলোচনা শুরুর জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্তটা একতরফা। গুরুত্বপূর্ণ ঘোষণা হলেও এটিই শেষ কথা নয়।’

অনেকটা মার্টিনের কথারই প্রতিধ্বনি করলেন যেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইউংকার। তিনি বলেন, ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার আলোচনা শুরু করার জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার কোনো যুক্তিই নেই।

Reneta

জার্মানির এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইউংকার বলেন, ‘ব্রিটিশরা গতকাল (শুক্রবার) সিদ্ধান্ত নিয়েছে তারা ইইউ ছাড়তে চায়। তাহলে প্রস্থানের শর্তাবলী নিয়ে আলোচনার জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে আমি দেখি না। আমি চাই প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হোক।’

তবে ইইউ ত্যাগের অন্যতম সমর্থক ও প্রচারক লন্ডনের সাবেক মেয়র বোরিস জনসন বলেছেন, ব্রিটেনই ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দেয়া প্রথম সার্বভৌম দেশ। তাই ইইউ ত্যাগের প্রক্রিয়া ও প্রস্তুতিতে কোনোরকম তাড়াহুড়ো করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাথায় বন্দুক ঠেকানো তাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবে’

পরবর্তী

ইউরো: শেষ ষোলোর লড়াই শুরু

পরবর্তী

ইউরো: শেষ ষোলোর লড়াই শুরু

তৃতীয় হওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT