চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশরা এখন পাগলের মতো গুগলে খুঁজছে ‘ইইউ’টা কী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৫, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ঐতিহাসিক এক গণভোটের ফলাফলে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। অথচ ইইউতে থাকার বিপক্ষে ভোট দেয়ার ঘণ্টা কয়েক পর হুঁশ হয়েছে ব্রিটিশদের। এখন তারা পাগলের মতো গুগলে খুঁজে বেড়াচ্ছে ‘ইইউ’ আসলে কী!

পুরো বিশ্ব যেখানে বেক্সিটের গণভোট আর তার ফল নিয়ে ঝড়ো আলোচনা করছে, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে থাকা নেতারা নিজেদের জয়োৎসবে ব্যস্ত, সেখানে অনেক ব্রিটিশই জানেন না তারা আসলে কিসের জন্য, কী উদ্দেশ্যে ভোট দিয়ে এসেছে।

অনেক ব্রিটিশ ভোটারই এখন ব্রেক্সিট বা ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দিয়ে আফসোস করছেন। ব্রিটেনের টেলিভিশন চ্যানেল এক ভোটার বলেন, ‘আমি ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছিলাম। আজ সকালে আমি ঘুম থেকে উঠলাম আর – বাস্তবতা হঠাৎই আমাকে ধাক্কা দিল। আবার একটা সুযোগ দেয়া হলে আমি ইইউতে থাকার পক্ষেই ভোট দিতাম।’

Banglabid

ভোট নিয়ে এই দ্বিধাদ্বন্দ্বের অর্থ হলো, পুরো যুক্তরাজ্য জুড়েই অর্থনীতিতে এর ব্যাপক প্রতিফলন হচ্ছে। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের কয়েক ঘণ্টা পর থেকেই হঠাৎ করে গণভোটের খুঁটিনাটি প্রক্রিয়া থেকে শুরু করে ইইউ এবং গণভোটের প্রভাব সম্পর্কে ছোটখাটো প্রশ্ন নিয়ে প্রচুর সার্চ করা হয়েছে ব্রিটেনে। ভোট শেষ হওয়ার প্রায় আট ঘণ্টা পর ‘আমরা ইইউ ছাড়লে কী হবে’ প্রশ্নের সার্চের পরিমাণ তিনগুণ ছাড়িয়ে গেছে বলে জানায় গুগল।

ইইউ ছাড়ার পর হওয়া শেয়ারবাজারে ভয়াবহ ধস আর বিশ্ববাজারে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতন ব্রিটেন গত ৩০ বছরেও দেখেনি। এসব বড় বড় অর্থনৈতিক ধাক্কার মুখে পড়ে ইইউ ছাড়ার পক্ষে ভোট দেয়া ভোটাররা এখন চিন্তায় পড়ে গেছেন।

বিশ্লেষকদের মতে, এই অর্থনৈতিক বিপর্যয়গুলো ঠিক হতে অনেক সময় নেবে। তার আগ পর্যন্ত অবস্থা বর্তমানের চেয়ে আরও খারাপ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেনে গণভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ব্রিটেন থেকে ‘স্বাধীনতা’ চায় লন্ডন শহর

পরবর্তী

শ্বশুরের বাসায় ফিরলেন বাবুল আক্তার

পরবর্তী

শ্বশুরের বাসায় ফিরলেন বাবুল আক্তার

‘হত্যাকাণ্ড সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে’

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT