চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরের বাসায় ফিরলেন বাবুল আক্তার

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৪:৫৪ অপরাহ্ণ ২৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর বাসায় ফিরেছেন পুলিশ সুপার বাবুল আক্তার। পুলিশ এবং গোয়েন্দা পুলিশের উর্ধতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে ডিবির উর্ধতন এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

শ্বশুরের বাসায় ফেরার পর পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, স্ত্রী মিতু হত্যা মামলার অগ্রগতি নিয়ে ডিবি কার্যালয়ে তার সঙ্গে পুলিশ কর্মকর্তারা কথা বলেছেন।

এর আগে গোয়েন্দা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ সুপার বাবুল আক্তারকে গৃহবন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার রাতে প্রথমে আইজিপির বাসায় তাকে চট্টগ্রামের পুলিশ কমিশনার এবং পিবিআই সদরদপ্তরের একজন ডিআইজির উপস্থিতিতে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাকে গৃহবন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তা না করে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা এবং একজন ইন্সপেক্টর রাজধানীর মেরাদিয়া ভুঁইয়া পাড়ায় তার শ্বশুর বাড়িতে রেখে আসেন।

ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “এর প্রায় ২০ মিনিট পর শীর্ষ প্রধানের সম্মতি নিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।”

শুক্রবার গভীর রাতে পুুলিশ সুপার বাবুল আক্তারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা এবং একজন ইন্সপেক্টর তার শ্বশুর বাড়িতে গিয়ে শীর্ষ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে জানিয়ে তাকে ডেকে নিয়ে যান।

Reneta

এর আগে চট্টগ্রামে আটক পুলিশের কথিত তিন সোর্সকে ঢাকায় নিয়ে আসা হয়। ডিবি’র একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, ওই ৩ কথিত সোর্সকে বাবুল আক্তারের মুখোমুখি করে মিতু হত্যা মামলার বিষয়ে পাওয়া তথ্য-প্রমাণগুলো যাচাই করা হচ্ছে।

এই ঘটনার পর শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, বাবুল আক্তারকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মিতু হত্যার সঙ্গে জড়িত সবাইকে ধরে ফেলেছে পুলিশ। হত্যাকারীদের দেওয়া তথ্য এবং বাবুল আক্তারের তথ্য মিলিয়ে দেখতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তিনি জানান, বাবুল আক্তারের তিনজন সোর্সকে আটক করেছে পুলিশ। ওই সোর্সদের সঙ্গে বাবুল আক্তারের কোনো সম্পৃক্তা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মিতু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি বিষয়ে উচ্চ পর্যায়ে অবহিত করতে বুধবার থেকে ঢাকায় অবস্থান করছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT