চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশদের ফেলা দুই টন ওজনের বোমা নিষ্ক্রিয় করল জামার্নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত একটি বোমা নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজারের বেশি বাসিন্দাকে জোর করে সরিয়ে নেয়া হয়েছে।

যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বড়দিনেও লোকজনকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

টানা কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জার্মান পুলিশ।

সম্প্রতি নির্মাণ কাজ চালানোর সময় বোমাটি পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবিস্ফোরিত কোনো বোমার কারণে জার্মানিতে এর আগে কখনো এত বেশি সংখ্যক মানুষকে সরানো হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ধারণা করা হচ্ছে, ১.৮ টন (প্রায় দুই হাজার কেজি) ওজনের এই ব্রিটিশ বোমাটি ১৯৪৪ সালে বিমান হামলার সময় ফেলা হয়েছিল। ওই হামলায় পুরো শহরটিই ধ্বংস হয়ে যায়।

বোমাটি যেখানে পাওয়া গেছে তার দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত বাড়িঘর থেকে সবাইকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। শহর কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি বলে সব অধিবাসীকেই সেখান থেকে সরানো হয়। তাছাড়া বড়দিনের ছুটিতে এলাকা খালি করতে সুবিধা হবে বলেই এই সময়টাকেই বেছে নেয়া হয়।

ট্যাগ: ২য় বিশ্বযুদ্ধজার্মানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার চীনের পথে ডি মারিয়া

পরবর্তী

টাইগারদের বিপক্ষে ৭৭ রানের জয় নিউজিল্যান্ডের

পরবর্তী

টাইগারদের বিপক্ষে ৭৭ রানের জয় নিউজিল্যান্ডের

চীনে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT