চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বিপক্ষে ৭৭ রানের জয় নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চে সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। কিউইদের পক্ষে ফারগুসন ও নিশাম তিনটি করে উইকেট নেন।

সাকিব তামিম মুশফিক ও মোসাদ্দেকের দারুণ ব্যাটিংও জেতাতে পারল না বাংলাদেশকে। আসলে পাহাড়সম ৩৪১ রান তাড়া করে জিতলে হলে রেকর্ড গড়তে হতো সাকিব-তামিমদের।

চোট পেয়ে মাঠ ছাড়া মুশফিক শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারেনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন সাকিব আল হাসান। এছাড়াও মোসাদ্দেক করেন ৫০ রান।

কিউইদের পক্ষে ফারগুসেন ও নিশাম তিনটি করে উইকেট নেন।

৩৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে ট্রেন্ট বোল্টকে হুক করে চার হাঁকিয়ে দারুণ শুরু করেছিলেন তামিম ইকবাল।পরের ওভারে সাউদির বলে ইমরুল ছক্কা ও চার হাঁকান। ৩৪১ রানের জবাব যেন সমান তালেই দিচ্ছে টাইগাররা, খানিকক্ষণের জন্য এমনটা মনে হওয়া অস্বাভাবিক ছিল না। ওপেনিং জুটিতে ৩৪ রান করে এই জুটি। তবে সাউদির বলে হুক করতে গিয়ে উইকেট রক্ষক রনচির হাতে ধরা পড়েন ইমরুল (১৬)।

Reneta

ইমরুলের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য (১), রিয়াদ(০)। বিনা উইকেটে ৩৪ থেকে তিন উইকেটে ৪৬ রান টাইগারদের।

টপ অর্ডারের দুই ব্যাটসম্যান দ্রুত ফিরে যাওয়ায় চাপ পড়ে মিডল অর্ডারে।

সাকিবকে নিয়ে তামিম ধীরে এগুতে থাকে, বলের সঙ্গে পাল্লা দিয়ে ৩৭ বলে ৩৩ রানের জুটি গড়েন দুই তারকা ব্যাটসম্যান। কিন্তু  জেমস নিশামের অফ স্ট্যাম্পের বাইরের বল অযথা ব্যাট চালাতে গিয়ে তৃতীয় স্লিপে স্ন্যাটনার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরল তামিম।

পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দারুণ খেলতে থাকেন সাকিব। ৫৭ বলে ৬৩ রানের জুটি কিছুটা স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। এরমধ্যে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। দলীয় ১৪৪ রানে ফারগুসনের বলে তুলে মারতে যেয়ে মিড উইকেটে সাউদির হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে  পাঁচটি চার ও দুটি ছয়ে ৫৪ বলে ৫৯ রান করেন সাকিব।

সাকিবের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেন নি সাব্বির রহমান।ফারগুসনের শট বলে থার্ডম্যানে বোল্টের কাছে ধরা পড়েন সাব্বির (১১)।

তবে ক্রিজের এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন মুশফিকুর রহিম।উরুতে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৪৮ বলে তিন চারে করেন ৪২ রান।

মুশফিক মাঠের বাইরে গেলেও নিজের সেরাটা দেখিয়েছেন মোসাদ্দেক সৈকত। ৪৪ বলে পাঁচটি চার ও তিন ছয়ে করেন ৫০ রান। শেষ দিকে তাসকিন আর মোস্তাফিজ দ্রুত ফিরে গেলে ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে লোকাল বয় টম ল্যাথামের সেঞ্চুরি আর কলিন মানরোর ফিফটিতে প্রথম ওয়ানডেতে ৩৪১ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ল্যাথামের ১৩৭ আর মানরোর ৮৭ রানের সুবাদে নিউজিল্যান্ড ৭ উইকেটে  এ রান তুলে।

টাইগার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন সাকিব আল হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশদের ফেলা দুই টন ওজনের বোমা নিষ্ক্রিয় করল জামার্নি

পরবর্তী

চীনে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

পরবর্তী

চীনে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

বিদেশের মাটিতে মোসাদ্দেকের প্রথম হাফ সেঞ্চুরি

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT