চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটনির পাশে দাঁড়ালেন ম্যাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২১
বিনোদন
A A
ব্রিটনি স্পিয়ারস ও ম্যাডোনা একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স তার বাবার বিরুদ্ধে তাকে বন্দি করে রাখার অভিযোগ করেছেন আদালতে। গায়িকার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেক তারকাই। এবার সেই তালিকায় নাম যোগ হলো ম্যাডোনার।

ইনস্টাগ্রামে ম্যাডোনা লিখেছেন, ‘এই নারীর জীবন ফিরিয়ে দিন। দাস প্রথা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে! শত শত বছর ধরে পিতৃতান্ত্রিক লোভের বলি হয়ে আসছেন নারীরা। এটা মানবাধিকার লঙ্ঘন! ব্রিটনি, আপনাকে আমরা এই কারাগার থেকে বের করবোই!’

ব্রিটনির ও ম্যাডোনা ২০০৩ সালে ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’ তানে একসঙ্গে কাজ করেছেন।

ম্যাডোনা ছাড়াও জাস্টিন টিম্বারলেক, হ্যালসে, মারিয়া ক্যারে, মাইলি সাইরাস, প্যারিস হিলটন, কেটি পেরির মতো তারকা শিল্পীরা ব্রিটনির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সমর্থন দিয়েছেন এলন মাস্কও।

২০০৮ সালে বিষণ্ণতা ও অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটনি। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে আদালতের আদেশে ব্রিটনির বাবা জিমিকে এই গায়িকার সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। গত ১৩ বছর ধরে ব্রিটনি স্পিয়ার্সের জীবনযাত্রা ও আর্থিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তার বাবা।

২৩ জুন লসঅ্যাঞ্জেলেসের আদালতে আবেদন করেছেন ব্রিটনি। ব্রিটনি জানান, যত দ্রুত সম্ভব এই ‘বন্দিদশা’ থেকে মুক্তি চান তিনি। ৩৯ বছরের মার্কিন তারকা জানিয়েছেন তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে। এমনকি প্রেমিকের সঙ্গে বিয়ে করতে ও সন্তান নিতে তাকে বাধা দেওয়া হচ্ছে। এসবের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দিনের পর দিন কেঁদেছেন। তার জীবনযাত্রায় ভয়ংকর প্রভাব পড়েছে বাবার কারণে।

ট্যাগ: ব্রিটনি স্পিয়ার্সম্যাডোনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাপী একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু

পরবর্তী

মেসির চোখে জল, চুমু স্বপ্নের শিরোপায়

পরবর্তী
আর্জেন্টিনা ফুটবল দলের তারকা মেসি বিশ্বকাপ ট্রফি চুম্বন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির চোখে জল, চুমু স্বপ্নের শিরোপায়

টম ক্রুজ ও একজন নারী হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'মিশন ইমপসিবল'র সহশিল্পীর সঙ্গে প্রেম করছেন টম ক্রুজ?

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT