চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে চালকসহ আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
A A
নৌকাডুবির সময় উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

আজ শুক্রবার রাতে চ্যানেল আই অনলাইনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় চালক ও তার দুই সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

দুর্ঘটনার পর স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের কয়েকজনের পরিচয় জানা গেছে। মুমূর্ষু অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া নৌকার যাত্রী আলী আক্তার রিজভী বলেন, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

4th Networking Conference On ‘News Media in Bangladesh under Covid-19’ begins

পরবর্তী

স্যামসাং প্রথমবারের মতো নিয়ে এলো ‌‘সার্ভিস উইক’

পরবর্তী
Samsung Mobile Service Week promotion with discounts and gifts. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যামসাং প্রথমবারের মতো নিয়ে এলো ‌‘সার্ভিস উইক’

বৃষ্টির মধ্যে ভিড়ের মধ্যে মানুষ ছাতা নিয়ে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে একদিনে প্রায় দশ হাজার মৃত্যু

সর্বশেষ

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT