চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাং প্রথমবারের মতো নিয়ে এলো ‌‘সার্ভিস উইক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
Samsung Mobile Service Week promotion with discounts and gifts. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ছাড়, দুর্দান্ত অফার ও সুবিধাজনক সেবা নিয়ে সার্ভিস উইক শুরু করেছে স্যামসাং। এই প্রথম স্যামসাং তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ধরনের সার্ভিস উইক (সেবা সপ্তাহ) অফার নিয়ে এসেছে।

এ অফারের মাধ্যমে দেশজুড়ে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্যামসাং’র উদ্ভাবনী পণ্যগুলো ক্রয় করার চমৎকার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি নিজেদের সুবিধামত বিভিন্ন ধরনের সেবাও উপভোগ করতে পারবেন।
সার্ভিস উইক অফারের মাধ্যমে ওয়্যারেন্টি সেবার বাইরে থাকা ক্রেতারা সেবা গ্রহণ করতে পারবেন। এতে স্মার্টফোনের সার্ভিস ফি’র উপর ক্রেতারা পাবেন ৫০ শতাংশ ছাড় এবং ফিচার ফোনের সার্ভিস ফি’র উপর পাবেন ৩০ শতাংশ ছাড়। এছাড়াও সেবা গ্রহণের সময় গ্রাহকরা বিনামূল্যে একটি মাস্ক উপহার পাবেন। এর পাশাপাশি, তাদেরকে ভালোভাবে মোবাইল ফোন ব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব ও পরামর্শ দেয়া হবে।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ওয়্যারেন্টি সেবা ক্রেতাদের পণ্য ক্রয়ের সময় ঝুঁকি নিরসনে এবং সেবা নিশ্চিতকরণে কার্যকরি একটি মাধ্যম। চলমান মহামারি ইতিমধ্যে অনেক পরিবারের জন্য আর্থিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে; ফলে, ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়া পণ্যগুলো মেরামতের জন্য অত্যন্ত ব্যয়বহুল খরচ বহন করা তাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্যামসাং সবসময় ক্রেতাদের সুবিধা অনুযায়ী উদ্ভাবন ও উন্নতিকে অগ্রাধিকার দিয়ে আসছে। তাই প্রথমবারের মতো সার্ভিস উইক চালু করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, এই সুযোগ মানুষকে স্মার্টফোন সম্পর্কিত বিষয়ে তাদের সুবিধাজনক লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

স্যামসাং সার্ভিস উইকে অংশ নেয়া ক্রেতারা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পরবর্তী ক্রয়ে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় (বিদ্যমান অফারগুলোর উপরে) উপভোগ করতে পারবেন। স্যামসাং সার্ভিস উইক ও ছাড়ের অফার আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। সারাদেশব্যাপি সকল স্যামসাং ব্র্যান্ড স্টোর থেকে ক্রেতারা এ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন।

ট্যাগ: স্যামসাং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে চালকসহ আটক ৩

পরবর্তী

সারাবিশ্বে একদিনে প্রায় দশ হাজার মৃত্যু

পরবর্তী
বৃষ্টির মধ্যে ভিড়ের মধ্যে মানুষ ছাতা নিয়ে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে একদিনে প্রায় দশ হাজার মৃত্যু

প্রয়াত ডা. আখলাকুল হোসাইন আহমেদের কালো-সাদা ছবি, গায়ে স্যুট ও টাই পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT